ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালায় স্বাধীন গণমাধ্যমবিরোধী ধারা বাতিল ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে মন্ত্রিসভা থেকে প্রত্যাহারের দাবিতে ফেনীতে সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। ফেনী প্রেসক্লাবের আয়োজনে গত সোমবার ট্রাংক রোডে এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি, এমন ধারা বাতিল করতে হবে। বক্তারা সাংবাদিকদের নিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁকে মন্ত্রিসভা থেকে প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম। সাধারণ সম্পাদক শওকত মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক আবু তাহের, মামুনুর রশিদ, কাজী মুহাম্মদ হোসাইন, রবিউল হক, রফিকুল ইসলাম, দিলদার হোসেন, আজাদ মালদার, শেখ ফরিদ উদ্দিন আত্তার, জমির বেগ, এন এন জীবন প্রমুখ।
মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।