ফেনীতে সাংস্কৃতিক জোটের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র প্রতিহত করা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গত শনিবার বিকেলে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শহরের মিজান রোডের অধুনালুপ্ত শহীদ জহির রায়হান মিলনায়তন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন খসরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রিয় রঞ্জন দত্ত, রাশেদ মাজাহার, বিমল শীল, সুকদেব নাথ, সমরজিৎ দাস, উত্তম দেবনাথ, খায়েজ আহমেদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য একটি বিশেষ চক্র সম্প্র্রতি নানা কায়দায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের সব দেশপ্রেমিক নাগরিক, সরকার ও প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যেকোনো মূল্যে তাদের মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতা প্রতিহত করতে হবে।