ফেনীতে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক সেমিনার ১১ জুন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ও ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এতে সহযোগিতা করে ইনসাইড বাংলাদেশ ফাউন্ডেশন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন তানভীর হাসান।
সেমিনারে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।