ফেনীতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে ২ মার্চ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে চারটি বিভাগে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে ১২ জনকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্যা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। রামপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।
চারটি বিভাগের মধ্যে ভাষা ও সাহিত্য বিভাগে নির্বাচিতরা হলো ফৌজিয়া হক, কাজী জজবাতুন নুর ও নুশরাত হোসেন। দৈনন্দিন বিজ্ঞান বিভাগে নির্বাচিত হয়েছে মাহমুদুল হাসান, শাহ আবদুল্লাহ আল ছিদ্দিকী ও নুশরাত সুলতানা। গণিত ও কম্পিউটার বিভাগে ইশরাক ফারহান ভূঁঞা, তাহমিদ আল নাফি, মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিভাগে লতিফা সুলতানা, মুসফিকুর রহমান ওসমানী ও জেসমিন আক্তার চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়। নির্বাচিত প্রতিযোগীরা ১৫ মার্চ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেবে।