ফেনীতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট জিতে নিয়েছে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত সোমবার ফেনী পিটিআই মাঠে অনুষ্ঠিত ছেলে ও মেয়েদের দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় রামপুর বিদ্যালয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিমের সভাপতিত্বে ও বাগেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউছুপ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুল ইসলাম, প্রবীর কুমার চৌধুরী। বঙ্গমাতা টুর্নামেন্টে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা পশ্চিম বিজয়সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা কালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।