ফেনীতে সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে ফেনী সম্মিলিত সাংস্কৃতিক জোট। গত শুক্রবার ফেনীর মিজান সড়কের অর্জুন চত্বরে এ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নারায়ণ নাগ। গীতিকার ইকবাল চৌধুরীর সঞ্চালনে সেলিম আল দীনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন সমরজিৎ দাস, সাবিহ মাহমুদ, রাশেদ মাযাহার, মনজুর তাজিম, শিখা সেনগুপ্তা, মজুমদার বাপ্পি পোদ্দার প্রমুখ।বক্তারা সেলিম আল দীনের কর্মময় জীবন ও সৃষ্টিশীল নাটকের বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন।সেলিম আল দীন ১৯৪৯ সালে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।