ফেনীতে স্বপ্নডানার শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে অনলাইনভিত্তিক সমাজসেবা সংগঠন স্বপ্নডানার উদ্যোগে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি বিকেলে শহরের শান্তি কোম্পানি সড়কে গিরব ও দুস্থ মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া, সাংবাদিক আবু তাহের, স্থানীয় পঞ্চায়েত সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, নাজমুল হক, নজরুল ইসলাম, সংগঠনের উদ্যোক্তা শহিদুল মিশু, শাখাওয়াত হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।