ফেনীতে সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে ৯ জানুয়ারি বিকেলে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে শহরের পুলিশ লাইনে মালিক–শ্রমিকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে ও জেলা ট্রাফিক পরিদর্শক মীর গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ঐক্য শিং। বক্তব্য দেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, অটোরিকশা শ্রমিকনেতা জালাল হাজারী।
সভায় শ্রমিক নেতারা বলেন, তাঁরা সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে সব আইন মানতে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে আগ্রহী। তাঁরা শহরের ট্রাক টার্মিনাল ও অটোরিকশা স্ট্যান্ড স্থাপন, গাড়ির নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মো. রেজাউল হক সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে পরিবহন শ্রমিকদের সহযোগিতা চান। তিনি বলেন, সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও যানজট কমিয়ে আনা সম্ভব।