ফেনীতে হাজারো মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ফেনীর সর্বস্তরের মানুষ মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করেছে।রাত ১২টার পর থেকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে। সকালে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের ঢল নামে শহীদ মিনার চত্বরে। ফেনীর স্থানীয় সাংসদ জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, জাতীয় পার্টি, জাতীয় ছাত্রসমাজ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, বাসদ, ছাত্রফ্রন্ট, বিভিন্ন শ্রমিক সংগঠন, ফেনী প্রেসক্লাব, প্রথম আলো ফেনী বন্ধুসভা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা আইনজীবী সমিতি, ফেনী পৌরসভা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাইস্কুল, ফেনী মডেল হাইস্কুল, ফেনী জি এ একাডেমি, ফেনী পৌর বিদ্যানিকেতনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি করে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে একুশের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।