ফেনীতে হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ ফেনী জেলা শাখার নির্বাচন গত ২৩ আগস্ট শহরের সেন্ট্রাল উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি কামদেব নাথ, সাধারণ সম্পাদক ছরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র বণিক ও কোষাধ্যক্ষ আবদুল মান্নান।

নির্বাচন পরিচালনা করেন প্রধান শিক্ষক আবুল কালাম সামছুদ্দিন। নির্বাচন কমিশনার ছিলেন ফেনী সরকারি কলেজের শিক্ষক বাবুলচন্দ্র শীল, কাজী মো. রেজাউল হক, জয়নাল হাজারী কলেজের শিক্ষক কাজী ওমর ফারুক। বিভিন্ন এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসকেরা নির্বাচনে ভোট দেন।

—নিজস্ব প্রতিবেদক, ফেনী