ফেনীতে ১০ গুণীজনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় ১০ গুণীজনকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। তাঁরা হলেন সংগীতে শান্তি চৌধুরী ও আফতাবুর রহমান, নাটকে নারায়ণ নাগ ও জাহিদ হোসেন, আবৃত্তিতে সমরজিৎ দাশ ও রাশেদ মাযহার, লোকসংগীতে মো. শোয়েব মজুমদার, যন্ত্রসংগীতে সমর দেবনাথ, লোকসংস্কৃতিতে মো. হানিফ সরকার ও যাত্রায় রনু চক্রবর্তী।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সভাপতিত্ব করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা।