ফেনীর ছয় উপজেলায় ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
ফেনী জেলার ছয় উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম নির্বাচন হবে পরশুরাম উপজেলায়। এ উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে আগামী ২ জুন। ২৮ এপ্রিল থেকে ৮ মে মনোনয়নপত্র জমা, ১০ মে বাছাই ও ১৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।ফুলগাজী: উপজেলাধীন ফুলগাজী সদর, মুন্সিরহাট, দরবারপুর আনন্দপুর, জিএমহাট ও আমজাদহাট ইউনিয়নে ভোটগ্রহণ আগামী ৭ জুন। মনোনয়নপত্র জমা ৩-১২ মে, ১৫ মে বাছাই ও ২২ মে প্রত্যাহারের শেষ দিন।ছাগলনাইয়া: উপজেলার মহামায়া, পাঠাননগর, রাধানগর, শুভপুর ও ঘোপাল ইউনিয়নে ভোটগ্রহণ হবে আগামী ১১ জুন। ৫-১৫ মে মনোনয়নপত্র জমা, ১৭ ও ১৮ মে বাছাই ও ২৫ মে প্রত্যাহারের শেষ দিন। ফেনী সদর: সদরের ১২ ইউনিয়নের মধ্যে ধলিয়া, ফরহাদনগর, ফাজিলপুর, লেমুয়া, ছনুয়া ও মোটবী ইউনিয়নে ১৬ জুন ভোটগ্রহণ করা হবে। ১২-২২ মে মনোনয়নপত্র জমা, ২৪ মে বাছাই ও ৩১ মে প্রত্যাহারের শেষ দিন। উপজেলার বাকি ছয়টি ইউনিয়ন কাজিরবাগ, ধর্মপুর, শর্শদি, পাঁচগাছিয়া, কালিদহ ও বালিগাঁওতে ভোটগ্রহণ ১৯ জুন, ১৫-২৪ মে মনোনয়নপত্র জমা, ২৬ মে বাছাই ও ২ জুন প্রত্যাহারের শেষ দিন।দাগনভূঞা: আট ইউনিয়নের মধ্যে জায়লস্কর, রাজাপুর, সিন্দুরপুর ও এয়াকুবপুর ইউনিয়নে ২৩ জুন ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা ১৯-২৯ মে, ৩১ মে বাছাই এবং ৭ জুন প্রত্যাহারের শেষ দিন। বাকি চার ইউনিয়নের মধ্যে পূর্ব চন্দ্রপুর ও মাতুভূঞা ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে ঘোষণা করা হবে এবং রামনগর ও দাগনভূঞা সদর ইউনিয়নের ওয়ার্ডের সীমানা নির্ধারণ না হওয়ায় তফসিল ঘোষণা করা যায়নি।সোনাগাজী: উপজেলাধীন নয়টি ইউনিয়নের মধ্যে সোনাগাজী সদর, মতিগঞ্জ, আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নে ভোট গ্রহণ ২৮ জুন। ২৪ মে-২ জুন মনোনয়নপত্র জমা, ৫ জুন বাছাই ও ১২ জুন প্রত্যাহারের শেষ দিন। বাকি পাঁচ ইউনিয়ন চর মজিলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, চর দরবেশ ও চর চান্দিয়ায় ভোট গ্রহণ আগামী ৩ জুলাই। ২৮ মে-৬ জুন মনোনয়নপত্র জমা, ৮-৯ জুন বাছাই ও ১৬ জুন প্রত্যাহারের শেষ দিন।