ফেনীর বালিগাঁও উচ্চবিদ্যালয়ে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ে ১০ থেকে ১২ মার্চ তিন দিনব্যাপী রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।
আলোচনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান হাসান রাব্বীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্টের যুবপ্রধান রফিকুল ইসলাম, প্রশিক্ষক সায়েমা আহমেদ চৌধুরী ও প্রশিক্ষণার্থী বিবি আমেনা।