ফেনীর বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সদ্যবিদায়ী পুলিশ সুপার পরিতোষ ঘোষের সঙ্গে শহরের কর্মরত সাংবাদিকেরা মতবিনিময় করেন। ৩১ আগস্ট সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিতোষ ঘোষ তিন বছর চার মাস ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে বদলি হয়েছেন।
ফেনী প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদের সঞ্চালনায় সভায় বিগত কয়েক বছরের আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন নুরুল করিম মজুমদার, মীর হোসেন, আবু তাহের, এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূইয়া, রফিকুল ইসলাম, কামাল উদ্দিন ভূঞা, এম এ সাঈদ খান, নাজমুল হক, আতিয়ার সজল, মুহিবুবল্লা ফরহাদ প্রমুখ।
বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে ফেনীতে অবস্থানকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রেস ক্লাবের কর্মকর্তা ছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।