ফেনীর লেমুয়া বাজারে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের চৌধুরী প্লাজায় ১৪ ডিসেম্বর পূবালী ব্যাংকের ৪৪৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। উদ্বোধন করেন পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চল প্রধান খোরশেদ রেজা।
শাখা ব্যবস্থাপক মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আখতার হোসেন চৌধুরী, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, লেমুয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ব্যবসায়ী কামরুজ্জামান, সাংবাদিক মীর হোসেন, আবু তাহের ভূঞা।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা বিভিন্ন ঋণ কার্যক্রম, সেবাসমূহ গ্রাহকদের সামনে তুলে ধরেন।