ফেনীর লেমুয়ায় মা-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবুল হক উচ্চবিদ্যালয়ে ১১ ফেব্রুয়ারি মা–সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আওরঙ্গজেব খান। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন স্বপ্না রানী এবং মায়েদের পক্ষে শিল্পী রানী শীল ও রাশেদা আক্তার।