ফেনীর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ১ সেপ্টেম্বর শিক্ষাসামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অব ফেনী অপূর্ব। সংগঠনটি সেপ্টেম্বর মাসকে মৌলিক শিক্ষা ও সাক্ষরতার মাসও ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেনসিল ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ফেনী পৌরসভার রামপুর এলাকায় প্রিমিয়ার পাবলিক স্কুল ও গুদাম কোয়ার্টার এলাকায় অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রিমিয়ার পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, রোটারি ক্লাব অব ফেনী অপূর্বর প্রেসিডেন্ট সাইদুল মিল্লাত, চারটার সেক্রেটারি মহিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মনিরুল ইসলাম, ইমন উল হক, আরাফাত উল মিল্লাত, মাখজাম হায়দার প্রমুখ।