ফেনীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেেন্দ্র প্রসূতি টেবিল প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় নয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে প্রসবসেবা বাড়ানোর লক্ষ্যে প্রসূতি টেবিল প্রদান করেছে উপজেলা পরিষদ।

গত সোমবার ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর কাছে টেবিলগুলো হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম এবং নয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা ও উপসহকারী কমিউনিটি চিকিৎসক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত জেলার ৩৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ২০১৪ সাল থেকে স্বাভাবিক প্রসবসেবা কার্যক্রম চালু আছে। তবে বেশ কিছু কেন্দ্রে প্রসূতি টেবিল না থাকায় প্রসবসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ পরিপ্রেক্ষিতে ফেনী সদর উপজেলা পরিষদ নয়টি কেন্দ্রে প্রসূতি টেবিল প্রদানের উদ্যোগ নেয়। 

আমার চট্টগ্রাম