ফের চাঙা পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দরপতনের পর গত বৃহস্পতিবার আবার চাঙা হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পুঁজিবাজারের প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী। এ দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সে হিসেবে লেনদেন কম হয়েছে। সিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৫৩ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিএসই মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৭৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে চারটি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, এইমস ফার্স্ব গ্যারান্টিড মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেড। দর বেড়ে যাওয়া শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ মিউচুয়াল ফান্ড-২, গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১, আইএফআইসি ফার্স্ব মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাউথ-ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এইমস ফার্স্ট গ্যারান্টিড মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।অন্যদিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, অ্যাপেক্স ফুড লিমিটেড, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড, ইসলামি ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন কেবল্স লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, ফার্স্ব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও উসমানিয়া গ্লাসসিট ফ্যাক্টরি লিমিটেড।