ফেরত পাঠানো হলো পাঁচ মিয়ানমারের নাগরিককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে আটক মিয়ানমারের এক সেনাসদস্যসহ চার শ্রমিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী (বিডিআর)। ২ জানুয়ারি টেকনাফের নিলা ইউনিয়নের জাদিমুরা থেকে বিডিআর সদস্যরা তাঁদের আটক করেন। পরে নাসাকা বাহিনী তাঁদের ফেরত চেয়ে চিঠি দেয়। ৩ জানুয়ারি টেকনাফ সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) মধ্যে পতাকা বৈঠক শেষে সেনাসদস্য টুন টুন (৩০), শ্রমিক নূর মোহাম্মদ (২৬), আবুল কালাম (২৫), সৈয়দ আলম (১৮) ও নূর ফয়েজকে (২০) ফেরত দেওয়া হয়।৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, টুন টুন মিয়ানমারের সেনাবাহিনীর ২নম্বর কাউয়ারবিল সেক্টরের সার্জেন্ট পদে কর্মরত। চার শ্রমিক মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং তাঁরা সেই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজে নিয়োজিত ছিলেন। টেকনাফে অবৈধভাবে অনুপ্রবেশকালে তাঁদের আটক করে বিডিআর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের ফেরত পাঠানো হয়।