ফেরদৌসী প্রিয়ভাষিণীর 'নামিল শ্রাবণ সন্ধ্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস

শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর একক ভাস্কর্য প্রদর্শনী ‘নামিল শ্রাবণ সন্ধ্যা’। আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে উদ্বোধন হচ্ছে এই প্রদর্শনী। চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।

অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা ও পরিবেশকর্মী ইনাম আল হক যৌথভাবে এই প্রদর্শনী উদ্বোধন করবেন। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে এ প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক প্রায় অর্ধশত ভাস্কর্য স্থান পাচ্ছে।

শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস


গাছের ডাল, কাণ্ড ও শেকড়-বাকড়, বাঁশ, নারকেলে মালা থেকে শুরু করে প্রকৃতি থেকে সংগ্রহ করা এবং আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জিনিসকে সরাসরি কাজে লাগিয়ে ভাস্কর্য গড়েন এই শিল্পী। ​চারুশিল্পের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণহীন এই শিল্পীর নিরীক্ষাধর্মী এসব কাজে ভাস্কর্যের নানা নতুন মাত্রা উপস্থাপিত হয়।

শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম ১৯৪৮ সালে। মুক্তিযোদ্ধা প্রিয়ভাষিণী শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন।

শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস


একক ভাস্কর্য প্রদর্শনী ‘নামিল শ্রাবণ সন্ধ্যা’
প্রদর্শনী: ৭ আগস্ট থেকে ২২ আগস্ট
গ্যালারি খোলা: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা
বেঙ্গল শিল্পালয়, বাড়ি ২৭৫/এফ, সড়ক ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।