ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় করেন দুই বাংলাতেই। দুই জায়গাতেই সমান জনপ্রিয়। সু-অভিনয়ের সুবাদে তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি। এবারের সময়ের তারকা জনপ্রিয় অভিনেতা ফেরদৌস মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র বুকের ভেতর আগুন।প্রথম প্রেমছোটবেলায়, বয়সে বড় সুন্দরী আপুদের প্রেমে পড়েছিলাম।জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে যে চলচ্চিত্র।হঠাৎ বৃষ্টি।যে চরিত্রে কাজ করতে চাইমানুষের বিবেককে নাড়া দিতে পারে এমন চরিত্র।ভালো অভিনয়ের জন্য যে তিনটি গুণ জরুরিভালো মনের মানুষ হওয়া, চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা ও দূরদৃষ্টি।তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতিচতুর্থবার পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকা।ক্যামেরার সামনে প্রথম দিন১৯৯৭ সালে। মাসটা জুন বা জুলাই হবে। খুবই রোমাঞ্চিত ছিলাম। সেদিন আমার সামনে অনেক জ্যেষ্ঠ অভিনেতা ছিলেন। তবে শটের শেষে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান।অবসরের সঙ্গীমা এবং আমার দুই মেয়ে।জীবনের সবচেয়ে বড় পাগলামিচলচ্চিত্রে অভিনয়ে আসা।বাংলা চলচ্চিত্রের যে দিকটি বদলাতে চাইবাংলা চলচ্চিত্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা জড়িত, সবার মধ্যে দেশপ্রেম বাড়াতে চাই। যখন রেগে যাইঅল্প রেগে গেলে চিৎকার করি। আর বেশি রেগে গেলে চুপ হয়ে যাই। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমনোবল, সততা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার শক্তি।যাঁর অভিনয় আমাকে মুগ্ধ করেউত্তমকুমার, রাজ্জাক ও আমির খান।সামনে যে কাজটি করব ভাবছিএক কাপ চা চলচ্চিত্র দর্শকদের জন্য হলে আনার কাজটি করব।নিজেকে পর্দায় দেখলে ভাবিআরও ভালো করতে হবে।নিজের যে দিকটি বদলাতে চাইসামনে ‘সিক্স প্যাক’ (আদর্শ শারীরিক গঠন) করতে চাই।