ফেল করলেও আছে সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা কোনো কারণে এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, তাদের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে, এমনটি ভাবার কোনো কারণ নেই। তাদের জন্য চমৎকার সুযোগ রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)। ঘরে বসে পড়াশোনা করেই বাউবিতে এসএসসি পরীক্ষা দেওয়া যায়। তবে সবাইকে বাউবিতে এসএসসি পরীক্ষা দিতে হবে তা নয়, তাদের জন্য আগের স্কুল থেকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ তো রইলই। বাউবিতে এসএসসি পরীক্ষা দেওয়ার নিয়মটা জেনে নেওয়া যাক। বাউবি থেকে ১৪ বছর বা তার বেশি বয়সী যেকোনো নারী-পুরুষ এসএসসি পরীক্ষা দিতে পারবে। আগ্রহী শিক্ষার্থীদের বাউবি অনুমোদিত কেন্দ্র থেকে ৫০ টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে অষ্টম শ্রেণী পাসের সনদ, এক কপি সত্যায়িত ছবি ও নাগরিকত্বের সনদ। এখানে ভর্তি, বই ও অন্যান্য সব প্রক্রিয়ার জন্য সর্বমোট খরচ পড়বে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকা। এখানে ভর্তির পর শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেওয়া হয়। এখানে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়। প্রতি সেমিস্টারে পাঁচ-ছয়টা বই পড়ে বছর শেষে পরীক্ষা দিতে হয়। নবম ও দশম শ্রেণীর পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গ্রেড ভিত্তিতে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত হলেও সারা দেশের ১২টি বড় শহরে এর ১২টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। আগ্রহীরা সেখান থেকে পেতে পারো বিস্তারিত তথ্য।যোগাযোগ: ঢাকা আঞ্চলিক কেন্দ্র: ৪/ক গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা, ফোন: ৯৬৭৩৬৬৯। চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র: সিআরবি রোড, স্টেডিয়াম-সংলগ্ন, চট্টগ্রাম, ফোন: ০৩১/৬১৯৬৩৩। খুলনা আঞ্চলিক কেন্দ্র: রৌশনীবাগ (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে), খুলনা, ফোন: ০৪১/৭৩১৭৯৫। যশোর আঞ্চলিক কেন্দ্র: উপশহর, (বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে), যশোর, ফোন: ০৪২১/৬৮৫২৬। রাজশাহী আঞ্চলিক কেন্দ্র: নওহাটা, পবা, রাজশাহী, ফোন: ০৭২১/৮০০০০৮। রংপুর আঞ্চলিক কেন্দ্র: আর কে রোড, রংপুর, ফোন: ০৫২১/৬৩৫৯৩। সিলেট আঞ্চলিক কেন্দ্র: পিরিজপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ফোন: ০৮২১/৭১৯৫২৩। বরিশাল আঞ্চলিক কেন্দ্র: হাউজিং এস্টেট, রূপাতলী, বরিশাল, ফোন: ০৪৩১/২১৭৬২৮২। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র: মাসকান্দা, ময়মনসিংহ, ফোন: ০৯১/৬৫২৯৮। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র: ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা। ফোন: ০৮১/৭৭৫৫৭। বগুড়া আঞ্চলিক কেন্দ্র: বিশ্বরোড, বনানী, বগুড়া, ফোন: ০৫১/৬২৭৯৪। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র: হাড়োকান্দি (নদী গবেষণার বিপরীতে), ফরিদপুর, ফোন: ০৬৩১/৬২০৮১।