ফেলনা কাঠে মানব-ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লোকজন ফেলনা আসবাবপত্র ফেলে দেয়, আর আমরা সেসব কুড়িয়ে রাখি। জিনিসপত্র নষ্ট করতে চাই না আমরা।’ এই বক্তব্য স্যু ওয়েবস্টারের। মানতেই হবে স্যু এবং তাঁর বন্ধু টিম নোবেল দারুণ মিতব্যয়ী। ঘরের ফেলনা আসবাবপত্র তো বটেই, সামান্য কাঠের টুকরাও তাঁরা যত্ন করে তুলে রাখেন ঘরের ভেতর। আর এসব দিয়ে তৈরি করেন তাঁরা মানুষের ছায়া! এই দুই প্রকৌশলী-শিল্পী আসলে কাঠের টুকরাগুলো সাজান বিশেষ আকার দিয়ে। পরে তার পেছনে আলো ফেলে দেয়ালে ফুটিয়ে তোলেন মানুষের ছায়া। লন্ডনের ওয়েস্টমিনস্টারের ব্লেইন সাউদার্ন গ্যালারিতে চলছে সেই ছায়ার প্রদর্শনী। ডেইলি মেইল