ফেলনা নয়
ঘর বা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে ময়লা ফেলার ঝুড়ি তো লাগবেই। বারবার হেঁটে গিয়ে বাইরের ঝুড়িতে ময়লা ফেলা বেশ অসুবিধাজনক। তাই প্রতি ঘরেই রাখতে পারেন সুন্দর কিছু ঝুড়ি। ঘরও সুন্দর দেখাবে। ঢাকার গুলশান ১ নম্বরে জেনারেল স্টোর অফিসের জন্য ঝুড়ি কিনতে এসেছেন আরিফুর রহমান। তিনি জানান, অনেক সময় কাজ শেষে টেবিল থেকে অপ্রয়োজনীয় কাগজ বা অন্য কিছু ফেলে দিতে হয়। হাতের কাছে ঝুড়ি থাকলে তাতেই অপ্রয়োজনীয় কাগজ বা অন্য কিছু ফেলা যায়। এর ফলে পুরো অফিসটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়। তিনি বলেন, নতুন অফিস করার কারণে প্রথম থেকেই পুরো অফিসকে পরিষ্কার রাখতে চাই। তাই একসঙ্গে অফিসের জন্য বেশ কটি ঝুড়ি কিনেছি। গুলশান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন বলেন, ‘বিভিন্ন কাজে ঝুড়ি ব্যবহার করা হয়ে থাকে। ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন আকার ও দামের ঝুড়ি আমাদের এখানে পাওয়া যায়।’রকমারি ঝুড়িচাহিদা অনুযায়ী বিভিন্ন রকম ঝুড়ি বাজারে পাওয়া যায়। ঢাকার নিউ মার্কেটের জাবেদ প্লাস্টিকের মালিক মোহাম্মদ জাবেদ আলম বলেন, ‘আমাদের এখানে দেশি-বিদেশি বিভিন্ন ধরন ও আকারের ঝুড়ি পাওয়া যায়। দেশীয় কোম্পানির মধ্যে আরএফএলের ছোট আকারের ঝুড়ির দাম ৪০ থেকে ৭০ টাকা। মাঝারি আকার ঝুড়ির দাম ৭০ থেকে ১৪০ টাকা। বড় ঝুড়ির দাম ১৫০ থেকে ২৫০ টাকা। বেঙ্গল প্লাস্টিকের ছোট ঝুড়ির দাম ৩০ থেকে ৫০ টাকা। মাঝারি আকার ৬০ থেকে ১২০ টাকা। বড় ঝুড়ি ১৩০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যায়। তানিন প্লাস্টিকের ছোট আকারের ঝুড়ির দাম ৩০ থেকে ৬০ টাকা। মাঝারি আকারের দাম ৭০ থেকে ১১০ টাকা। বড় ঝুড়ির দাম ১২০ থেকে ১৮০ টাকার মধ্যে। তাজ প্লাস্টিকের ছোট ঝুড়ির দাম ২৫ থেকে ৫০ টাকা। মাঝারি ৫৫ থেকে ৭৫ টাকা। বড় ৮০ থেকে ১৬০ টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন দেশীয় কোম্পানির ঝুড়ি আকার ও মানের ওপর ভিত্তি করে বিভিন্ন দামে পাওয়া যায়।এ ছাড়া প্লাস্টিক ও স্টিলের বিভিন্ন আকার ও দামের ঝুড়ি বাংলাদেশে পাওয়া যায়। বিদেশের মধ্যে চীন থেকে আনা ঝুড়ি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর মধ্যে বাসায় ব্যবহার করার জন্য ছোট প্লাস্টিকের ঢাকনাসহ ঝুড়ির দাম ১৫০ থেকে ৪০০ টাকা। অফিস বা অন্য কোথাও ব্যবহারের উপযুক্ত বড় প্লাস্টিকের ঢাকনাসহ ঝুড়ি ৫০০ থেকে এক হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া বড় আকারের স্টিলের ঝুড়ি এক হাজার ৫০০ থেকে দুই হাজার ২০০ টাকা। থাইল্যান্ডের ঢাকনাসহ মাঝারি আকারের ঝুড়ির দাম ৪৫০ থেকে ৬৫০ টাকা। বড় ঝুড়ির দাম ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে। ছোটদের ঘরে...ছোটদের ঘর ময়লা হয় সবচেয়ে বেশি। ছোট বাচ্চাদের ঘরের উপযোগী করে বিভিন্ন কোম্পানি ঝুড়ি তৈরি করেছে। ছোট আকারের এই ঝুড়ির ওপরের অংশ বাঘ, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর মুখের আকার দিয়ে তৈরি করা হয়েছে। এ ছাড়া এই ঝুড়িতে ছোটদের উপযোগী বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। ঝুড়িগুলো ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। কোথায় পাবেনঢাকা শহরের প্রায় প্রতিটি বড় মার্কেটে ঝুড়ি পাওয়া যায়। বিশেষ করে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, চকবাজার, গুলশান-১ ও ২, মিরপুর, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, মৌচাক মার্কেট, মগবাজার, পল্টনসহ বিভিন্ন মার্কেটে ঝুড়ি পাওয়া যায়। এ ছাড়া প্রতিটি জেলা শহরের মার্কেটে ঝুড়ি পাওয়া যায়। সতর্কতাপ্লাস্টিকের ঝুড়ি কখনো আগুনের কাছাকাছি রাখবেন না। আগুনের কাছে রাখলে পুড়ে যেতে পারে।ঝুড়ির মধ্যে যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ রাখবেন। পানি জমে থাকলে এডিস মশাসহ বিভিন্ন জীবাণু জন্ম নিতে পারে।ঝুড়ি নিয়মিত পরিষ্কার করুন। যেন কোনো ময়লা জমে না থাকে।দেখতে ভালো লাগে—এমন স্থানে ঝুড়ি রাখুন। ঘর বা অফিসের কোনো এক কোণে রাখলে দেখতে ভালো দেখায়।ঝুড়ির মধ্যে অনেক দিন কোনো কিছু জমিয়ে রাখবেন না।