ফেলনা পুতুল খেলনা পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার পুতুল বলে কথা। পছন্দ না হলে বা আর ভালো না লাগলে খেলার পুতুলের স্থান তাই ভাগাড়ে। সেই ভাগাড় থেকে ফেলনা পুতুলগুলো সংগ্রহ করেন শিল্পী ফ্রেয়া জোবিনস। পুতুলগুলোর নানা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি করে ফেলেন আরেক পুতুল। ঠিক পুতুল নয় ফেলনা পুতুলের ভাস্কর্য বলা যায়। অস্ট্রেলিয়ার সিডনির এই শিল্পী এমন অনেক ভাস্কর্য তৈরি করেছেন, যার মাঝে আছে বিখ্যাত সব অভিনয়শিল্পী, রাজনীতিবিদ থেকে শুরু করে গ্রিক পুরাণের চরিত্ররা। ডেইলি মেইল