ফেলোশিপ হাটহাজারী চট্টগ্রামের প্রস্তুতি কমিটির সভা
নগরে অবস্থানরত হাটহাজারীবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ‘ফেলোশিপ হাটহাজারী চট্টগ্রাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। ৮ নভেম্বর বিকেলে নগরের একটি হোটেলে বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।এতে আলোচনায় অংশ নেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, সাংবাদিক মোস্তফা কামাল পাশা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মোহাম্মদ আবুল কদর, ডা. কিউ এম অহীদুল আলম, অধ্যাপক কামরুল হুদা, অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসাইন, কাইজার মাহমুদ প্রমুখ। সভায় ডা. নুরুল ইসলামকে আহ্বায়ক, মোহাম্মদ নুরুল ইসলাম ও মোস্তফা কামাল পাশাকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মো. মোর্শেদ হোসাইনকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী দুই মাসের মধ্যে সংস্থার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও খসড়া গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।