ফেসবুক কর্নার
facebook.com/Rosh.Aloমুহম্মদ জাফর ইকবাল ও বাবাএসএসসি পরীক্ষা শেষ। মহানন্দে আছি। শুধু দুটি কাজ—গল্পের বই পড়া আর ঘুম। একদিন বিকেলে খুব মনোযোগ দিয়ে জাফর ইকবাল স্যারের একটা বই পড়ছি। হঠাৎ আব্বুর ডাক শুনতে পেয়ে উঠে গেলাম। আব্বু একটা আবেদনপত্র লিখে দিতে বলল সেনা কল্যাণ সংস্থা বরাবর। আব্বু আমাকে বুঝিয়ে দিল কীভাবে লিখতে হবে। আমার হাতের লেখা খুব খারাপ। তবু কষ্ট করে মোটামুটি সুন্দর করে লিখে তার কাছে নিয়ে গেলাম। কিছুক্ষণ পরে আব্বু বলল, ‘এটা কী লিখেছিস?’ আব্বুর কাছ থেকে কাগজটি নিয়ে পড়তে শুরু করলাম। এ কী! নিবেদক মুহম্মদ হাফিজুর রহমান না লিখে লিখেছি মুহম্মদ জাফর ইকবাল! বাবার নামে ভুল! কী কেলেঙ্কারি! তানিশা তানজিদভাষাকথায় কথায় আগের দিনই একজন বলছিলেন, তাঁদের বাড়িতে এক ভাড়াটে ভদ্রলোক ছিলেন, যিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন। ‘ক’-কে ‘খ’ কিংবা ‘খ’কে ‘ক’—এই টাইপের। যেমন: একদিন একটি তরমুজ কিনে এনেছিলেন তিনি। কিছুক্ষণ পর এসে বললেন, ‘তরমুজটা টান্ডা আচিল কুব, কাইতে পারলাম না!’ অর্থাৎ, তরমুজটা খুব ঠান্ডা ছিল, তিনি সেটা খেতে পারলেন না। ঘটনা শুনে আমার ঠিক বিশ্বাস হতে চায় না, এমন করে আবার কেউ কথা বলে নাকি?পরদিন আমার এইচএসসি পরীক্ষা শুরু। পরীক্ষা দিচ্ছি, একদম শেষ সময় এসে কথা বলে উঠলেন এক স্যার। বললেন, ‘মেয়েরা, তোমরা যারা লুজ নিয়েচ, কাতা বেদে পেল!’আমি প্রথমে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলাম। পরক্ষণেই হা হা করে হেসে উঠলাম। আমার আশপাশের মেয়েরা তো আর জানে না যে আমি আগের দিনই এমন এক ব্যক্তির কথা শুনেছি। তাই হঠাৎ হাসির কী হলো বুঝতে না পেরে তারা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি হাসতে হাসতে খাতা বাঁধতে শুরু করলাম। ইরফাত জেবীনজাতির বিবেকের কাছে প্রশ্নশিক্ষকেরা ক্লাসে এত জোরে কথা বললে আমরা ঘুমাই কী করে! মো. শাহীনদেখে দেখে লেখাপরিদর্শক: অ্যাই ছেলে, তুমি দেখে দেখে লিখছ কেন?পরীক্ষার্থী: কারণ, আমার পক্ষে চোখ বন্ধ করে লেখা সম্ভব নয়, স্যার! মোনাব্বের জামানলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।