ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রন্থনা: আবু সাঈদ আঁকা: শিখা
গ্রন্থনা: আবু সাঈদ আঁকা: শিখা

দৃষ্টিভঙ্গি
রসায়ন ক্লাস চলছিল। স্যারের হাতে একটা ওয়ান টাইম গ্লাস। গ্লাসে অর্ধেক কফি। স্যার গ্লাসটি উঁচু করে ধরে আমাদের প্রশ্ন করলেন, ‘তোমরা গ্লাসটিতে কী
দেখতে পাচ্ছো?’
একজন বলল, ‘স্যার, গ্লাসটি কফি দিয়ে অর্ধেক পূর্ণ।’
স্যার বললেন, ‘ধন্যবাদ, তোমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। আর কেউ?’
আরেকজন দাঁড়িয়ে বলল, ‘গ্লাসটি অর্ধেক খালি, স্যার।’
স্যার বললেন, ‘তোমার ধারণাও সঠিক, তবে তোমার দৃষ্টিভঙ্গি নেতিবাচক। আর কেউ কিছু বলবে?’
পেছন থেকে একজন বলে উঠল, ‘স্যার, কফিটা ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিন।’
কথাটা কে বলল, স্যার সেটা দেখতে পেলেন না। তাই প্রসঙ্গটা সেখানেই শেষ। স্যার সেদিন ‘ব্যাপন’ পড়াচ্ছিলেন। ব্যাপনের কিছু মনে না থাকলেও ইতিবাচক আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যাপারটা ভুলিনি। আর আজ সেটা কাজে লেগে গেল।
টানা বৃষ্টির পর ঢাকা-চট্টগ্রামের মতো শহরে যখন কোমরসমান পানি, তখন অনেকেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে মন্তব্য করছেন। বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন না তাঁরা! আরে ভাই, কোমর তো শরীরের অর্ধেক। বাকি অর্ধেক তো আর ভেজেনি। লেখাটা শেষ করব ব্যাপনের সংজ্ঞা দিয়ে, ‘কোনো মাধ্যমে (রাস্তা টু নদীনালা) তরল পদার্থের (বৃষ্টির পানি) সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।’

কুদরতী কিরন

গ্রন্থনা: আবু সাঈদ আঁকা: শিখা
গ্রন্থনা: আবু সাঈদ আঁকা: শিখা

দ্বিধাদ্বন্দ্ব
বাংলা ভাষায় প্রবাদবাক্যের সংখ্যা নেহাত কম নয়। এদের মধ্যে আবার কিছু ‘পরস্পর সাংঘর্ষিক’ প্রবাদবাক্যও আছে!
উদাহরণ দেখুন।
নাই মামার চেয়ে কানা মামা ভালো
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
সবলের স্বস্তি আত্মপ্রচারে, দুর্বলের শক্তি আত্মগোপনে
তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন
অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী দুজনই সমান অপরাধী
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
যে সহে, সে রহে

একতাই বল

খালি কলসি বাজে বেশি

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে

পাপকে ঘৃণা করো, পাপীকে নয়

অর্পণ দাশগুপ্ত