ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঁকা: শিখা
ঁকা: শিখা

হাফ স্টুডেন্ট
বাসে উঠেছি। আমার পাশের সিটে বসেছেন এক বড় ভাই। বাসে ফুল ভাড়া ২০ টাকা, স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া ১০ টাকা। আমার পাশের সেই ভাইয়া ভাড়া দিলেন পাঁচ টাকা। কন্ডাক্টর অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘মামা, এইডা কী দিলেন? হাফ ভাড়াও তো ১০ টাকা!’ ভাইয়ার সরল জবাব, ‘আমি এবার ইন্টার পাস করছি। রেজাল্ট দেয় নাই। এখনো কোনো ভার্সিটিতে ভর্তিও হই নাই। তার মানে আমি হাফ স্টুডেন্ট! হাফ স্টুডেন্টের ভাড়া হাফেরও অর্ধেক। এ জন্য পাঁচ টাকা দিছি!’ ভাইয়ার যুক্তি দেখে আমি আর কন্ডাক্টর দুজনই থ!
রিফাত আফসার খান

বেহুঁশ
কাঁচাবাজারে গিয়ে দেখি সবজিবিক্রেতা পটোলে পানি ছিটাচ্ছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর পানি ছিটানো দেখলাম। তারপর বিক্রেতা জিজ্ঞেস করলেন, ‘কী লাগব, ভাইজান?’ জবাবে বললাম, ‘পটোলের জ্ঞান ফিরলে আমাকে এক কেজি দিয়েন।’

কথাটা শুনে বেচারা সবজিবিক্রেতা বেহুঁশ!
ফাহাদ আবীর

মশা নিয়ে চিন্তা?
শীত আসছে আর তার সঙ্গে ঘরের জানালা দিয়ে আসছে মশা। মশা দমন না করতে পারলে একদিন হয়তো আমাদের অস্তিত্ব নিয়েই টানাটানি লেগে যাবে! তাই মশার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু সহজ কৌশল শিখে নিন।
মোজা থেরাপি: সারা দিন যে মোজা পরে ঘোরাঘুরি করলেন, রাতে সেটাকে পর করে দেবেন? পরেই শুয়ে পড়ুন। মশা তো কাছের কথা, এলিয়েনরাও আপনার আশপাশে
ঘেঁষবে না!
সিরিয়াল থেরাপি: আমাদের অনেক প্রেম, সবচেয়ে গভীর প্রেম বোধ হয় ভারতীয় টিভি সিরিয়ালের প্রতি! তাই নিশ্চিন্তে মোবাইল ফোনে একটা সিরিয়ালের খণ্ডাংশ চালিয়ে ঘুমিয়ে পড়ুন। মশা ভুলেও আর ডানে-বাঁয়ে তাকাবে না।
রাজনীতি থেরাপি: মশারি টানিয়ে তাতে কিছুটা ফাঁক রেখে বাইরে ঘুমিয়ে পড়ুন। এক বুক আশা নিয়ে মশারির ভেতরে আপনাকে খুঁজতে খুঁজতেই রাত কাবার করে ফেলবে মশারা।
ফরহাদ কাজী