ফেসবুক কর্নার

নায়ক বদলে গেলে
আয়নাবাজি সিনেমার নায়ক চঞ্চল চৌধুরী ছিলেন বলে সিনেমার নাম ছিল আয়নাবাজি। আর সিনেমায় তাঁর ডায়ালগ ছিল ‘বোঝো নাই ব্যাপারটা?’। চঞ্চল চৌধুরীর বদলে অন্য কোনো তারকা থাকলে ব্যাপারটা কেমন হতো?
l নায়ক যদি হতেন সাকিব আল হাসান
সিনেমার নাম হতো: ঘূর্ণিবাজি
ডায়ালগ হতো: বোঝো নাই বলটা?
l নায়ক যদি হতেন শাকিব খান
সিনেমার নাম হতো: হুমকিবাজি
ডায়ালগ হতো: ভালোয় ভালোয় ব্যাপারটা বুঝবি কি না বল!
l নায়ক যদি হতেন তাহসান
সিনেমার নাম হতো: প্রেমবাজি
ডায়ালগ হতো: তুমি কি সত্যিই ব্যাপারটা বুঝতে পারোনি? না বুঝলে রাতে ফোন কোরো।
l নায়ক যদি হতেন মোশাররফ করিম
সিনেমার নাম হতো: চাপাবাজি
ডায়ালগ হতো: এত সহজ ব্যাপারটা বোঝস না ক্যারে?
l নায়ক যদি হতেন অনন্ত জলিল
সিনেমার নাম হতো: অসম্ভববাজি
ডায়ালগ: ব্যাপারটা না বুঝলে বল, এক সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছি!
l নায়ক যদি হতেন টমি মিয়া
সিনেমার নাম হতো: তরমুজভাজি
ডায়ালগ হতো: বোঝো নাই রেসিপিটা?
কাওসার আহমেদ
প্রস্তুতি
বন্ধু ১: দোস্ত, আজকে এক্সাম কেমন হইছে?
বন্ধু ২: ভালো না, দোস্ত।
বন্ধু ১: কেন? তুই না বলছিলি তোর প্রিপারেশন ভালো!
বন্ধু ২: প্রিপারেশন তো ভালো ছিল কিন্তু খারাপ হইছে সামনের ছেলেটা আর পেছনের
ছেলেটার জন্য।
বন্ধু ১: ওরা আবার কী করল?
বন্ধু ২: আরে, আমার প্রিপারেশন তো ছিল ওদের দেখে লেখার ব্যাপারে। এক্সাম শুরু হওয়ার পরপরই দেখি, দুজনই খাতার ওপর প্রশ্ন রেখে পরীক্ষা দিচ্ছে! আমি আর কী করব, বল?
শুভ ইসলাম
অনুধাবন
l আমার চোখ আছে, তবুও কাউকে দেখতে পাচ্ছি না! কারণ, আমি জিরো ফেসবুক চালাচ্ছি।
l ‘বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র’ কবির এই কথার সঙ্গে আমি একমত। তারপরও আমি উচ্চতর ডিগ্রি নিচ্ছি শিক্ষক হওয়ার জন্য।
l ময়লা-নোংরা আমার একদমই পছন্দ নয়, তারপরও আমি টাকা ভালোবাসি।
l ‘কে হতে চায় কোটিপতি’র সব প্রশ্নের উত্তরদাতার নাম জানাও একটা সাধারণ জ্ঞান।
জিৎ বনিক