ফেসবুক কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুধাবন
l দু-তিন দিন পরপর গোসল করি বলে এই নয় যে আমি নোংরা। আমি আসলে পানিসংকটের কথা চিন্তা করেছি।
l নাক ডেকে ঘুমাই বলে আমার ওপর বিরক্ত হয় অনেকেই। কিন্তু তারা জানে না, আমি আসলে জেগে জেগে ঘুমাই না। এবং সেটাই প্রমাণ করার চেষ্টা করি সব সময়।
l একাকিত্ব যে উপভোগ করতে জানে, সে কখনোই একা থাকে না।
l সবাই আমাকে আশীর্বাদ করে বলেন, আমি নাকি একদিন অনেক বড় হব। তাহলে প্রতিদিন যে দিনগুলো কাটাচ্ছি এগুলো কী?
জিৎ বণিক

শুভ বিবাহবার্ষিকী
১ম বন্ধু: গতকাল বিবাহবার্ষিকী গেল অথচ বউকে ফোন তো দূরের কথা একটা মেসেজও দিতে পারলাম না।
২য় বন্ধু: কী বলিস?
১ম বন্ধু: সত্যি বলছি রে।
২য় বন্ধু: আহা রে, অফিসে অনেক কাজ ছিল নাকি?
১ম বন্ধু: আরে না, বউ সারা দিন কোথাও বের হওয়ার অনুমতি দিলে তো!
সত্যজিৎ বিশ্বাস