ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloডিজিটাল সংলাপসংলাপ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এটি হতে পারে যেকোনো জায়গায়। তবে আমি মনে করি, ফেসবুকই হতে পারে সংলাপের আদর্শ স্থান। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের প্রধান দুই নেত্রী চ্যাটিংয়ের মাধ্যমে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে পারেন। তা ছাড়া দলীয়ভাবে আলোচনা করার জন্য গ্রুপ চ্যাটিংয়ের ব্যবস্থা তো আছেই। এতে লাভ হচ্ছে, সংলাপও হয়ে যাবে, আবার সামনাসামনি কারও দেখাও হবে না। সুতরাং, সব দিক বিবেচনা করে জাতীয় স্বার্থে এখনই সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ফেসবুক আইডি খুলে অতিসত্বর চ্যাটিংয়ে, অর্থাৎ সংলাপে বসার আহ্বান জানাচ্ছি। জাহিদ হাসানচাওয়াছেলে ক্লাস ফাইভে—বাবা: ট্যালেন্টপুল কিন্তু পেতেই হবে।ফাইভে ট্যালেন্টপুল পাওয়ার পরে—বাবা: শুধু ফাইভে পেলেই হবে না এইটেও ট্যালেন্টপুল পেতে হবে।এইটে ট্যালেন্টপুল পাওয়ার পর—বাবা: এটা কিছুই না। এসএসসিতে গোল্ডেন না পেলে এসব বৃথা।এসএসসিতে গোল্ডেন পাওয়ার পর—বাবা: আরে এসএসসিতে গোল্ডেন তো সবাই পায়। আসল পরীক্ষা এইচএসসিতে হবে।এইচএসসিতে আবার গোল্ডেন পেল—বাবা: গোল্ডেন পেয়েছ ভালো কথা, কিন্তু আসল পরীক্ষা তো অ্যাডমিশন। মেডিকেলে চান্স পেয়ে দেখাও।মেডিকেলে চান্স পাওয়ার পর—বাবা: চান্স পেয়েছ খুব ভালো। খুব পড়ো, যাতে ভালো ডাক্তার হতে পারো আর এফসিপিএসে চান্স পাও।মন্তব্য: মানুষের চাওয়ার কোনো শেষ নেই। সাখাওয়াত হোসেনডিজিটাল পরীক্ষাছাত্রছাত্রীরা এখন টেক্সটবুক না পড়লেও ফেসবুক ঠিকই পড়ে। তাই সব টেক্সটবুক ফেসবুক স্টাইলে লেখা হোক। পরীক্ষার সময় স্যাররা প্রশ্ন না করে স্ট্যাটাস লিখবেন; ছাত্রছাত্রীরা উত্তর না লিখে কমেন্ট করবে। কমেন্ট সঠিক হলে স্যার লাইক দেবেন আর ভুল হলে রিপোর্ট করবেন। আনলাইক বাটন যোগ করা যেতে পারে। বিটিআরসি সার্বক্ষণিক গার্ড দেবে, থুক্কু মনিটরিং করবে কেউ ফেক আইডি থেকে কমেন্ট করছে কি না। এমনটি হলে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ডিজিটাল হয়ে যাবে। ফলে আমরা একটি ডিজিটাল বাংলাদেশ পাব। সাজিদ হাসানভারতীয় চলচ্চিত্র এবং এর শিক্ষা১. প্রত্যেক যমজ সন্তানের মধ্যে একটি অবশ্যই দুষ্টু হবে এবং তারা ঠিক মেলার দিনই হারিয়ে যাবে।২. বোমা নিষ্ক্রিয় করার সময় কখনো সঠিক তার নির্বাচন নিয়ে ভাবতে হয় না। আপনি যে তারই কাটুন না কেন, সেটাই সঠিক।৩. মারামারি চলাকালে নায়ক যখন মার খায়, তখন সে ব্যথা কী জিনিস চেনেই না। কিন্তু নায়িকা যখন দরদভরা হাতে ক্ষতস্থানে মলম লাগায়, তখন যেন ১০ বছর আগের ব্যথাও মাথা চাড়া দিয়ে ওঠে।৪. একজন গোয়েন্দা ঠিক তখনই তার কেস সমাধান করতে সক্ষম, যখন তাকে পদচ্যুত করা হয়।৫. যখন আপনি রাস্তায় নাচানাচি শুরু করবেন, অবাক হয়ে লক্ষ করবেন যে রাস্তার প্রত্যেক মানুষই আপনার নাচের প্রতিটি স্টেপ জানে। নাসিম আনজুমওয়েটাররেস্টুরেন্টের টেবিলে যখন আপনি ওয়েটারের জন্য অপেক্ষা করেন, তখন প্রকৃত ওয়েটার কে, বলুন তো? আসিফ মুকতাদিরগলা টেপাগলাটা খুব ব্যথা করছে।পুরোনো জোকস, হাসি আসে নাই।গলা টিপে দেব?তোমার গলায় যা কাতুকুতু, টিপে ধরলে এমনিতেইহাসি আসবে। ইফান মুহাম্মাদ এনামুল হুদামমতাজের গান যদি রবীন্দ্রনাথ লিখতেনমূল গান:নান্টু ঘটকের কথা শুইনাঅল্প বয়সে করলাম বিয়া,মুরব্বিরা কইল সবাইনো টেনশন নো চিন্তাপাইছ জীবনে দারুণ একটা পোলা!যদি রবীন্দ্রনাথ লিখতেন:নান্টু ঘটকের বাণী হেরিয়াকৈশোরে ফুলের মালা পরিয়াআমায় বিবাহ করিল এক ছেলে।অগ্রজেরা এসে দিলেন অভয়বলিলেন, ওহে, আর চিন্তা নয়জীবনে উত্তম এক বর পেলে! সাইম ইসলামলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।