ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিং চিটিং

সিটিং-লকের কথা বলে দিচ্ছে মালিক ধোঁকা

লক হলে কি গেট খোলে আর? আমজনতাও বোকা।

অধিক ভাড়া, ভোগান্তি তো নিত্য তাদের সাথি

লটরপটর এই গাড়িতেই ছুটছে দিবারাতি।

আমজনতার নেইকো উপায়, লাভ কি তাদের ক্ষোভে

আমের মাথায় কাঁঠাল ভাঙা বন্ধ কি আর হবে?

খোন্দকার শাহিদুল হক

ব্লুটুথ

: জানিস দোস্ত, কিছু কিছু মানুষ এমন স্বার্থপর!

: কীভাবে?

: মনে কর, প্রথমে তারা ব্লুটুথ দিয়ে শেয়ারইট অ্যাপ নেয়। আর তারপর কি না ব্লুটুথকেই ভুলে যায়!

: কিন্তু বন্ধু, মনে রাখিস, শেয়ারইট অ্যাপ ডিলিট করা যায়। ব্লুটুথ ডিলিট করা সম্ভব না।

ফাইজুন নাহার

দেবদাস

স্যার সেদিন ক্লাসে ব্যাকরণের বচন পড়াচ্ছিলেন। আমি একটু অন্যমনস্ক ছিলাম। স্যার সেটা খেয়াল করে আমাকে প্রশ্ন করলেন, ‘এই, তুমি বলো, দেবের পর কী বসবে?’

উত্তর হবে ‘গণ’ অর্থাৎ ‘দেবগণ’। আমি অন্যমনস্ক হয়ে পড়ায় কিছুই বুঝতে পারিনি। মাথায় যা এল, তা-ই বলে ফেললাম, ‘স্যার, দাস হবে, অর্থাৎ দেবদাস।’

ফারহাত মৃত্তিকা