ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পরিচিতিস্যাড বাট ট্রু (কঠিন বাস্তব)জীবনে চলার পথে সাধারণ বানান লেখা থেকে শুরু করে কলার খোসায় পা দিয়ে আছাড় খাওয়ার মতো ছোটখাটো অনেক ভুলই আমরা করি। অসাবধানতাবশত করা সেসব ছোট ভুল তুলে ধরে একটু হাসিঠাট্টার মাধ্যমে মানুষকে সতর্ক করতে তৈরি করা হয় ‘স্যাড বাট ট্রু’ বা ‘কঠিন বাস্তব’ গ্রুপ। তবে বাস্তবতা সত্যিই খুব কঠিন বলে গ্রুপটি এখন আর শুধু ছোটখাটো ভুল তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ নেই। জীবনের নানা ক্ষেত্রে ঘটে যাওয়া অনেক বড় অসংগতি নিয়েও হাস্যরসের মাধ্যমে এখন এখানে উন্মুক্ত আলোচনা-সমালোচনা হয়। যেখানেই কোনো অসংগতি, যেন সেখান থেকেই সেটি তুলে আনার জন্য আছেন গ্রুপের কোনো না কোনো সদস্য। গ্রুপটির মূল উপাদান এই সদস্যদের তোলা বিভিন্ন ছবি। মোবাইল কি ডিএসএলআর, যাঁর যা কিছু আছে, তা নিয়েই এর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন ভুলভ্রান্তি আর অসংগতির ছবি তুলতে। তুলে আনা সেই ছবিগুলো গ্রুপে পোস্ট হওয়ার পর হয় আলোচনা-সমালোচনা, হাসিঠাট্টা, ক্ষোভ-আক্ষেপ-অনুশোচনা। ছড়িয়ে পড়ে ফেসবুকের প্রোফাইল থেকে প্রোফাইলে। বর্তমানে গ্রুপটিতে আছেন ৩৫ হাজার ৩৫০ জন ফেসবুক ব্যবহারকারী। যে কেউ এতে যোগ দিয়ে তাঁর তোলা এ ধরনের ছবি আপলোড করে সবাইকে বিনোদিত করার পাশাপাশি সতর্ক হতেও সহযোগিতা করতে পারবেন। গ্রুপটির লিংক: https://www.facebook.com/gৎoups/sbtiansছবি কমেন্টপুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে শিবিরকর্মীরা। পাশেই লেখা ‘পুলিশকে সহায়তা করুন’। এই যখন অবস্থা, তখন পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনায় রস+আলোর ফেসবুক পেজে নিজেদের মন্তব্য জানিয়েছেন পাঠকেরা—ফিরোজ আলম মোহাম্মদ: পুলিশকে পেটায় শিবির, আবার শিবিরকে পেটায় ছাত্রলীগ! আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছাত্রলীগকে দিলেই হয়!তারেকুর রহমান: শীত যে আসতেছে, তা যেন মানুষ বুঝতে না পারে, সে জন্যই দেশে গরম পরিবেশ রাখার চেষ্টা...আরেফিন শোভন: এ থেকে আমরা বুঝতে পারছি, পুলিশ বোধ হয় সত্যিই মামার জোরে চাকরি পায়। তাই ট্রেনিংও করেনি, মারামারিও শেখেনি।শাওন সাজিদ হাসান: শিবির ছাত্রলীগের সঙ্গে পারে না তো, তাই সেই রাগ পুলিশের ওপর ঢালতাছে। ছাত্রলীগ-শিবির সম্মুখযুদ্ধ জমে বেশি।সাদ মুহাম্মদ: পুলিশও তাহলে পিটুনি খায়। আমি তো ভেবেছিলাম এটা শুধু জনসাধারণের জন্য। তবে এখন পুলিশও বলতে পারবে ওই অমৃত (!) খেতে কেমন?সোহাগ এ মতিন: কার মাইর কড়া বেশি? পুলিশের, নাকি শিবিরের? পাবলিককে বোঝানোর জন্যই এই ব্যবস্থা!বিপুল সরকার: পুলিশের উচিত, এখন হরতালের ডাক দেওয়া।টিপস অ্যান্ড ট্রিকস!সম্প্রতি যুক্তরাষ্ট্রে ওবামা জয়লাভ করার পরিপ্রেক্ষিতে রমনি তাঁকে অভিনন্দন জানান এবং ভোট কারচুপিরও কোনো অভিযোগ জানাননি। তবে আমাদের দেশে নির্বাচনের সময় এর ঠিক উল্টো চিত্রই দেখা যায়। কখনোই কোনো দল ক্ষমতায় আসার পর বিরোধী দলকে বিশ্বাস করাতে পারেনি যে নির্বাচন আসলেই সুষ্ঠু হয়েছে। কী করলে সবাইকে বিশ্বাস করানো সম্ভব হবে যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশেও হতে পারে। ফেসবুকের মধ্যেম তা-ই জানিয়েছেন মেহেদী হাসান নির্বাচন হতে হবে লাইভ রিয়েলিটি শোর মতো। প্রতিটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। জনগণ তাদের মুখ একটিবারের মতো টিভিতে দেখানোর জন্য হলেও ভোটকেন্দ্রে আসবে। ফলে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। যারা পোশাকে কারচুপি করে, তাদের ধরে এনে ভোটকেন্দ্রে বসিয়ে দেওয়া যেতে পারে। যাতে কেউ ভোট কারচুপি করার চেষ্টা করতে গেলেই তারা ধরে ফেলতে পারে। নির্বাচন না করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে গাংনম ড্যান্স প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যারা জয়লাভ করবে, তাদের দলই নির্বাচিত হবে। এই প্রতিযোগিতায় পুলিশ বাহিনী অবশ্যই দর্শকের ভূমিকা পালন করবে।আলোচিত স্ট্যাটাসরাসয়াত রহমানমেয়েদের বলতেছি, ছেলেরা তোমাদের খালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়? ভোটার আইডি কার্ডের ফটোটা প্রোফাইল পিকচারে দাও। আর পাঠাবে না।৭২৬ জন এটি পছন্দ করেছেন। ৪৫ শেয়ার কমেন্টশহিদুর রহমান: এবারের ভোটার ছবি তুলতে গিয়ে হতবাক। ডিএসএলআর দিয়ে ছবি তুলতেছে। আমারে কয়, মাথা আগে-পিছে করেন। ওই লোক বোধ হয় জানেও না ওই ক্যামেরা দিয়ে জুম ইন-আউট করা যায়।লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।