ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloভালো থাকার রহস্যকেমন আছেন?—এমন প্রশ্নের জবাবে সাধারণত আমরা উত্তর দিই, ‘ভালো আছি!’ চারদিকে এত সমস্যার মাঝেও আমরা আসলে কী করে ভালো থাকি? রস+আলোর ফেসবুক পেজে ভালো থাকার সেই রহস্য জানিয়েছেন পাঠকেরা—আফরোজা শায়লা: অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে, তাই।ফয়জুল হক: চারদিকে যে অবস্থা, বেঁচে থাকা মানেই ভালো থাকা। তাই বলি, ভালো আছি।ফারহিন সোহান: খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমাই, তাই।জোবায়ের রহমান: এইটা না কইলে তো বিশ্বের সুখী দেশের তালিকা থেকেও বাদ পড়মু।মো. তারেকুর রহমান: সব তো আমাদের অভ্যাস হয়ে গেছে। ভালো না থেকে উপায় নেই।নাফিয়া মেহজাবীন: ছোটবেলা থেকেই জেনে আসছি, ‘ভালো আছি’ হলো ‘কেমন আছেন’ প্রশ্নের সঠিক উত্তর। আমরা ভালো ছাত্র, ভুল উত্তর কে দেয়!সানজানা তানীর: চারদিকের সমস্যাগুলো দেখে মাথা আউলায় পাগল হয়ে গেছি। আর পাগলে কী না বলে! গোপাল সাহা: বোঝেন না! মাইনাসে মাইনাসে তো প্লাস। তাই খারাপ থাকতে থাকতে আমরা খারাপে খারাপে সব সময়ই ভালো থাকি! তানজিল রহমান: আমরা বাংলাদেশিরা সর্বদা ইতিবাচক কি না!জাহিদ হাসান: আমাদের প্রধানমন্ত্রীদের ওপর আমার ব্যাপক আস্থা। তাঁরা যেহেতু বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে তাঁর সরকারের আমলেই জনগণ বেশি শান্তিতে থাকে, তাই আমিও বিশ্বাস করতে চাই, আসলেই আমরা অনেক ভালো থাকি!টিপস অ্যান্ড ট্রিকস!শেবাগের মন্তব্যের প্রতিবাদ জানানো উচিত যেভাবেভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন, তার প্রতিবাদ আমরা কীভাবে জানাতে পারি, ফেসবুকের মাধ্যমে তা-ই জানিয়েছেন পারুল আকতারসিনেমা স্টাইলে: শেবাগ সাহেব, আপনি আজ বড় দলের হয়ে খেলছেন বলে আমাদের হেয় করে কথা বলছেন। কিন্তু মনে রাখবেন, আমরা ছোট দল হতে পারি, তাই বলে আমরা ডাংগুলি খেলি না। এই আমি বলে যাচ্ছি, একদিন আপনারাই আমাদের আপনাদের দেশে খেলার জন্য আমন্ত্রণ জানাবেন!রাজনৈতিক স্টাইলে: আমরা শেবাগের এমন অর্থহীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি বিশেষ মহল বিদেশে গিয়ে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা বলে বলেই শেবাগ এ ধরনের কথা বলার সাহস পাচ্ছেন...ফেসবুক পেজ স্টাইলে: শেবাগ আমাদের ক্রিকেট দলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আসুন, আমরা তাঁকে উচিত জবাব দিই। একমত হলে এই স্ট্যাটাসে লাইক দিন। আর অন্যভাবে জবাব দিতে চাইলে কমেন্ট করুন।ক্রিকেটীয় স্টাইলে: প্রতিবাদের সবচেয়ে ভালো উপায় এটাই। ব্যাট আর বল হাতে আমাদের খেলোয়াড়েরা মাঠে ভালো খেললেই শেবাগ উপযুক্ত জবাব পেয়ে যাবেন। বাণী বিশ্লেষণবিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জনগণের উদ্দেশে বলেছেন, ‘আমাকে আর একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন, আমি বাংলাদেশের চেহারা পাল্টে দেব। যদি চেহারা পাল্টাতে না পারি, তবে আপনারা যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব।’এই কথা দিয়ে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, রস+আলোর ফেসবুক পেজে তা-ই জানিয়েছেন পাঠকেরা।মো. তারেকুর রহমান: তিনি দেশকে ফটোশপে ঢুকিয়ে চেহারা পাল্টানোর কথা বলেছেন!তারিফ শেরহান: উনি বোধ হয় বলতে চেয়েছেন যে উনি মানচিত্রটা নতুন কোনো শিল্পীর দ্বারা নতুন ডিজাইনে আঁকিয়ে নেবেন।ইকরাম এফাজ: দেশের ১৫ কোটি জনতাকে একটা করে রং ফরসাকারী ক্রিম দেবেন। দেশের মানুষের চেহারা পাল্টে যাবে, মানে দেশের চেহারাও পাল্টে যাবে।হাসিবউজ্জামান: কম্পিউটার গ্রাফিকসের সাহায্যে দেশের রাস্তাঘাট উন্নত দেশের মতো করে ফেলবেন। যেমন আমাদের পদ্মা সেতু। আমরা দেখতে পাই সেতুতে ট্রেন চলছে।নাজমুল হিমেল: কর্মব্যস্ততায় মানুষের কৌতুক শোনা হয় না। তাই আমাদের দুই নেত্রী মাঝে মাঝে মজার কথা বলেন।লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।