ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloশক্তির পরিবর্তনকোচিং সেন্টারে পড়ানোর সুবাদে এসএসসি মডেল টেস্টের পদার্থবিজ্ঞান খাতা দেখছিলাম। একটা প্রশ্ন এসেছে এ রকম—দৌড়ানোর আগে এবং পরে দৌড়বিদের শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। (মান ৩)এক পরীক্ষার্থী উত্তর লিখেছে: ‘দৌড়ানোর আগে দৌড়বিদের মনে ছিল প্রচণ্ড ইচ্ছাশক্তি, যা তাকে ফিনিশিং লাইনের কাছাকাছি নিয়ে গিয়েছে। আর ফিনিশিং লাইনে পৌঁছানোর পর তার সব ইচ্ছাশক্তি ঘামে রূপান্তরিত হয়ে যায়, যা পরবর্তী সময়ে সূর্যতাপের কারণে বাষ্পশক্তিতে পরিণত হয়।’একে কত নম্বর দেব? জাতির বিবেকের কাছে প্রশ্ন। দুর্জয় বৈদ্যসংজ্ঞাআজ বিশ্ব মানবাধিকার দিবস। কিন্তু মানবাধিকার আসলে কাকে বলে? বর্তমানে বাংলাদেশে মানুষের অবস্থান ও প্রাপ্ত অধিকার বিবেচনা করে রস+আলোর অফিশিয়াল ফেসবুক পেজে তা-ই জানিয়েছেন পাঠকেরা।শতদ্রু তালুকদার: মানবাধিকারকে ভাঙলে তিনটি শব্দ পাওয়া যায়—মান, বাধি, কার? অর্থাৎ কার মান বাঁধব?আরিফ বিন নজরুল: অমানুষেরা মানুষের যে অধিকার কেড়ে নিতে চায়, তাকে মানবাধিকার বলে।ফজলে রাব্বী: যে অধিকার লঙ্ঘিত হলে আমরা মানববন্ধন করি, তা-ই মানবাধিকার।মো. তারেকুর রহমান: মানুষের অধিকার হরণ করে আবার সেই মানুষের পক্ষেই আন্দোলন করার নাম মানবাধিকার!মোহাম্মদ অনীক: এক ধরনের ‘অধিকার’ যা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে এবং এরই শোক পালন করা হয় ১০ ডিসেম্বর। ওয়াফিমা রামিসা: সবল মানব কর্তৃক দুর্বল মানবের ওপর যা খুশি তা-ই করার অধিকার।ফাহিম মুরশেদ: তালাবিহীন বেডরুমের নিরাপত্তা নিশ্চিতের অধিকারকেই মানবাধিকার বলে ।মোহাইমিন ইসলাম: কোনোমতে দুই বেলা ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার-ই মানবাধিকার।শাহরিয়ার বিন রউফ: মান কে বধির করে যাহা, তাহাই মানবাধিকার।হাবিবা পিয়া: এমন এক অবাস্তব ধারণা, যা প্রদানের আশ্বাস দিয়ে সাংসদ হওয়া যায়, যা আদায় করার নামে কথা বলে মিডিয়ায় ‘মানবাধিকারকর্মী’ পরিচিতি পাওয়া যায় এবং যার অভাব সত্ত্বেও বাংলাদেশে বেঁচে থাকা যায়।ইমদাদুল চৌধুরী: গাভাস্কার, টেন্ডুলকার ও আগারকারের ছোট ভাই হলো মানবাধিকার।ইকরাম ইফাজ: যে অধিকারবলে ক্ষমতাসীনেরা দানব হইয়া ওঠে, আর আমাদের মতো অর্বাচীন আমজনতা পাঁচ বছর পর পর একইভাবে তাহাদের দানব হইবার অধিকার প্রদান করিয়া মানব সাজিবার ভান করে, তাহাই মানবাধিকার।ফারহিন সোহান কবির লিটা: দিন দিন যা অবস্থা হচ্ছে, চুপচাপ নিঃশ্বাস নিতে পারাটাই এখন একমাত্র মানবাধিকার।অনীক সাহা: ‘মানবাধিকার অব বাংলাদেশ’ লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। লেখা উঠল: ‘No ৎesult found’।মুঠোফোন সহজলভ্য হওয়ার আগে—১) ছেলেমেয়ের পড়াশোনা লাটে ওঠার দায়ভার টিভি একাই নিত।২) কেউ পানিতে ডুবতে থাকলে মানুষ ভিডিও না করে তাকে উদ্ধার করতে চাইত।৩) প্রেমপত্র ধরা পড়ার ভয় ছিল।৪) অ্যাপল ও ব্ল্যাকবেরি দুইটা ফলের নাম ছিল। রফিকুল ইবনে আনোয়ার১২-১২-১২ নিয়ে কার কী ভাবনামোবাইল অপারেটর: ১২ টাকা রিচার্জে ১২ মিনিট, ১২টি এসএমএস ও ১২ মে.বা. ইন্টারনেট ফি!!!প্রেমিক-প্রেমিকা: ১২টা ১২-তে একে অপরকে ১২টি গোলাপ ফুল প্রদান।শিক্ষক: পড়া না পারলে ১২ বার কান ধরে উঠবস করানো।হতাশ ব্যক্তি: ১২টা ১২-তে আত্মহত্যা করার সিদ্ধান্ত গ্রহণ (যদিও আবারও ব্যর্থ হওয়ার আশঙ্কা ১২০০ ভাগ)।হিমুভক্ত: ১২টা মোমবাতি জ্বালিয়ে খোলা আকাশের নিচে বসে থাকা।ফেসবুক ইউজার: ঠিক ১২টা ১২-তে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া: ইটস ১২-১২-১২, ১২:১২ ফয়সাল সি বিপুলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।