ফেসবুক কর্নার
facebook.com/Rosh.Aloদাবিএত ঘন ঘন হরতাল চাই না। হরতাল বন্ধের দাবিতে শিগগির একটা সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানাচ্ছি। জেনন তুহিনএকদিন বাসেবাসে পাশাপাশি দাঁড়িয়ে আছি। চুপচাপ। কথা নেই। সে এক দৃষ্টিতে চলমান বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমিও। বাসের ভেতর প্রচণ্ড ভিড়। সন্ধ্যা হতে যাওয়া এই মুহূর্তে ভিড় থাকারই কথা; তা-ও আবার লোকাল বাস। হঠাৎ হার্ড ব্রেকের জন্য বাসটা গুঙিয়ে ওঠে। বাস থেমে যায়। আমি নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে তার ওপর পড়ি। পরক্ষণেই দ্রুত নিজেকে সামলে নিই। কেউ কেউ চালককে অকথ্য ভাষায় গালি দিয়ে ওঠে। আমি লজ্জিত নেত্রে তার দিকে তাকিয়ে বলি, সরি। প্রত্যুত্তরে সে আমাকে সুন্দর একটা হাসি উপহার দেয়। বাস আবারও চলা শুরু করে।কিছুক্ষণ পর সে তার নির্দিষ্ট গন্তব্যে নেমে যায়। আমি দৈনন্দিন ভাবনায় মগ্ন হই। মামা, ভাড়াটা দেন। বাসের হেলপারের আওয়াজে পকেটে হাত ঢুকাই। মুখখানা কালো হতে থাকে। ভ্রু জোড়া কপালে উঠিয়ে অন্য পকেটে হাত ঢুকাই। নেই। নেই। মানিব্যাগ নেই। আমি বেকুবের মতো এদিক-সেদিক তাকাই। ক্লান্ত মুখখানা আমার বিধ্বস্ত হয়ে ওঠে।আচ্ছা, লোকটাকে তো আমার খারাপ মনে হয়নি। শরীফুল হকনিষেধাজ্ঞাআর সব বউয়ের মতো সাকিব আল হাসানকে তাঁর বউয়ের যেসব কথা বলা ঠিক হবে না— শোনো, বেশিক্ষণ রোদে থেকো না, স্কিন নষ্ট হবে। মাঠে এত প্র্যাকটিস করার দরকার নেই, ইনডোরে করো। তাড়াতাড়ি এসো, শপিংয়ে যাব। তোমার তো প্র্যাকটিসে গেলে সারা দিন চলে যায়। বল করার সময় মুখের ভঙ্গিটা বদলে যায় কেন? টিভিতে রিপ্লে দেখতে খারাপ লাগে। একটু হেসে বোলিং করবে! মাঠে নামলে চোখ যেন গ্যালারির দিকে না যায়! শোনো, আজ পাঁচ-ছয়টা ছক্কা মারতে না পারলে কিন্তু তোমার খবর আছে। শামিম হাসানজাতির বিবেকের কাছে প্রশ্নহরতাল শেষে সরকারি দলের বক্তব্য: হরতাল সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।বিরোধী দলের বক্তব্য: হরতাল সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে।আমি তো পালনও করি না, আবার প্রত্যাখ্যানও করি না। বাসায় বসে বসে ফেসবুকিং করি আর ভুনা খিচুড়ি খাই। তাহলে আমি কি অসাধারণ মানুষ হয়ে গেলাম? আজিম উদ্দিনআফসোসমাত্র একখান মাকড়সার কামড়েই পিটার পার্কার হয়ে গেল স্পাইডারম্যান তথা একজন সুপার হিরো। আর আমরা দিনের পর দিন, রাতের পর রাত মশার কামড় খাইয়াও কিছুই হইতে পারলাম না। দুর্জয় বৈদ্যপড়াশোনা মানেপড়াশোনা মানে পাগলামি। পাগলামি হয় পাগলা গারদে। আর পড়াশোনা বিদ্যালয়ে। অর্থাৎ, বিদ্যালয় হলো পাগলা গারদ। কিন্তু বিদ্যালয়ে থাকে ছাত্ররা। পাগলা গারদে পাগল। হলো কী? ছাত্ররা হলো পাগল। আমি একজন ছাত্র। সুতরাং, এতক্ষণ যা বললাম, সব পাগলের প্রলাপ। স্বাধীন খানডিজিটাল বইআজ রাস্তা দিয়ে আসার সময় ফুটপাতের বইয়ের দোকানের একটা বইয়ের দিকে চোখ পড়ল। বইটার নাম ছিল সুন্দরী মেয়েদের ফেসবুক আইডি ও মোবাইল নম্বর সমগ্র। এটা দেখে হাসমু, না কানমু, বুঝলাম না। শাহরিয়ার মুমিনলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।