ফেসবুক কর্নার
facebook.com/Rosh.Aloপার্টিসারা রাত বেশ হইহুল্লোড় করে কাটালাম সবাই। তারপর দুপুরে খাবারের বিশাল আয়োজন। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল, ৪০ জনের জায়গায় মানুষ ৯০-১০০ জনের মতো। তখন তপু ভাই গিয়ে সবার উদ্দেশে বললেন, ‘আপনাদের মধ্যে বরপক্ষ কারা?’ ২৫-৩০ জন দাঁড়ালেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, ‘কন্যাপক্ষ কারা?’ আরও ২৫-৩০ জন দাঁড়িয়ে গেলেন। তপু ভাই তখন হাসিমুখে বললেন, ‘দয়া করে আপনারা উভয় পক্ষই বেরিয়ে যান। এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, এটি আমাদের নিউ ইয়ারের পার্টি।’নাহিদ হাসানভাইবোনসম্ভবত আমি তখন ক্লাস সিক্সে পড়তাম। আমার ছোট ভাই আমার সঙ্গে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন কান্নাকাটি করত। কান্নাকাটি এতই বেশি ছিল যে মাঝেমধ্যে আমাকে রাজা লক্ষ্মণ সেনের মতো পেছন দিক দিয়ে পালিয়ে স্কুলে যেতে হতো। তো নিউ ইয়ারের দিন আমাদের স্কুলে অনুষ্ঠান। মা বললেন, আজকে ওকে স্কুলে নিয়ে যা। মায়ের কথামতো ওকে স্কুলে নিয়ে গেলাম। আমার ভাইয়ের চেহারা ছিল নাদুসনুদুস আর কিউট। আমার পাশের চেয়ারে তাকে বসিয়ে অনুষ্ঠান দেখছি। তখন ওপরের ক্লাসের এক আপু তার গাল টিপে দিতে দিতে বললেন, ‘তোমার নাম কী? তোমরা কয় ভাইবোন?’ তখন ও বলল, ‘আমরা তিন ভাই। আমি, নাহিদ ভাইয়া আর আব্বা।’নাহিদপ্রশ্নোত্তরপ্রশ্ন: প্রথমজন, অকর্মণ্য লোক একটি চাল ভাঙানোর মিলে চাকরি পেল। কিন্তু সে খুব অলস আর অদক্ষ ছিল। তার কাজ ছিল চালের বস্তা গুদাম থেকে নিয়ে কাঁধে করে চাল ভাঙানোর মেশিনের কাছে নিয়ে যাওয়া। কিন্তু চাল নিয়ে যাওয়ার সময় তার কাঁধ থেকে চালের বস্তা পড়ে যেত। কয়েক দিন পর তাকে মিল থেকে বের করে দেওয়া হয়। তাকে বিদায় দেওয়ার আসল কারণটা কী ছিল? উত্তর: তার ‘চাল-চলন’ ভালো ছিল না।প্রশ্ন: আদর-যত্নে লালিত ধনীর দুলাল তার ব্র্যান্ড নিউ স্পোর্টস কার নিয়ে শহরের বড় রাস্তায় দুর্দান্ত গতিতে ছুটে চলছিল। চলার পথে একপাশে চার সুন্দরী হেঁটে যাচ্ছিল। মেয়েদের পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটি তার গাড়ির স্পিড কমিয়ে দিল। প্রশ্ন হলো, ছেলেটি কী দেখে গাড়ির স্পিড কমিয়েছিল?উত্তর: মেয়েদের হাঁটার জায়গার সামনে যে স্পিড ব্রেকারটি ছিল, সেটা দেখে থামিয়েছিল।আহমাদ জাদীদজাতির বিবেকের কাছে প্রশ্নডিম খেয়ে পরীক্ষা দিলে যদি পরীক্ষার খাতায় ডিম পাই, তাহলে ফুলকপি খেয়ে পরীক্ষা দিলেও কেন খাতায় ফুলকপি (full copy) করতে পারব না? না হয় বাঁধাকপি খেয়ে পরীক্ষায় ধরাবাঁধা কপিই করলাম!পিয়াল বসুনীয়াঅফারপ্রথম বন্ধু: দোকানদার ভাই, একটা সিগারেট দাও।দ্বিতীয় বন্ধু: দোস্ত, তুই তো বললি আর খাবি না!প্রথম বন্ধু: দোস্ত, নতুন বছর থেকে আর খাব না।দোকানদার: ভাই, আপনি যদি সিগারেট ছাড়তে পারেন, তাইলে এর পরদিন আপনাকে ফ্রি সিগারেট খাওয়াব! রেজাউল করিমলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।