ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পরিচিতিলুঙ্গি সমিতিউৎপত্তিগতভাবে লুঙ্গি একটি বিদেশি পোশাক হলেও বাঙালির জীবনে এর অবস্থান অনস্বীকার্য। এটি একটি ঐতিহ্যবাহী পোশাকও বটে। লুঙ্গি পরার প্রথম দিনটি থেকেই একজন বাঙালি পুরুষ লুঙ্গিবিষয়ক বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন। সেসব অভিজ্ঞতা নিজেদের মধ্যে সহজেই শেয়ার করার জন্য ফেসবুকে এই গ্রুপটি খুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লুঙ্গি ব্যবহারকারীরা। বর্তমানে গ্রুপটিতে ১৩৪ জন সদস্য রয়েছেন। শুধু অভিজ্ঞতাই না, লুঙ্গিবিষয়ক নাটক, গল্প, কবিতা, ছড়া, কৌতুক, ছবি ও জানা-অজানা নানা তথ্য নিয়মিত শেয়ার করা হয় এই গ্রুপে। দুনিয়ার যেকোনো প্রান্তে অভিনন্দন পাওয়ার মতো যা-ই ঘটুক না কেন, এই গ্রুপ থেকে সবার জন্যই থাকে ‘লুঙ্গীয় শুভেচ্ছা’।দেশ-বিদেশের যেকোনো লুঙ্গি ব্যবহারকারী এই গ্রুপে নির্ভয়ে যোগ দিতে পারেন।গ্রুপটির লিংক: https://www.facebook.com/gৎoups/148818851854645 ট্রাকের গায়ে লেখা আছে, ‘আপনার সন্তনকে গাছ লাগান’। অত্যন্ত জটিল একটি কথা। কিন্তু এই কথাটির মানে আসলে কী? রস+আলোর অফিশিয়াল ফেসবুক পেজে মন্তব্য করে তা-ই জানিয়েছেন পাঠকেরা— ফাহিম অলিন্দ: প্রকৃতপক্ষে তিনি বুঝিয়েছেন যে তিনি কখনো বাংলা পরীক্ষায় পাস করেননি।শামিম সুফিয়ান: মা-মাটি-মানুষের সঙ্গে বেইমানিতে আকার হারিয়ে ফেলা সন্তানটিকে গাছে ঝুলিয়ে অথবা গাছের ডাল ভেঙে পেটানোর এক গুপ্ত ইঙ্গিত মনে হয়।আসাদুজ্জামান আকাশ: আসলে লেখাটা হবে, আপনার সন্তানকে গাছে লাগান। দেশ অনিশ্চয়তায় ঝুলছে, তাকেও ঝুলতে দিন।মাসুদ আকরাম: মানে হলো, আপনার সন্তানকে গাছের মতো লালনপালন করুন।মিশু কাজী: গাছ থেকে ডাল, ডাল থেকে বেত। সুতরাং, আপনার সন্তানকে গাছ লাগান = আপনার সন্তানকে বেত লাগান = আপনার সন্তানকে পেটান। [প্রমাণিত]লিয়া ফেরদৌস: এখানে আসলে বলতে চেয়েছে, আপনার সন্তানের মাথায় গাছ লাগান। স্কুলে যায় না, মাথায় গোবর নিয়ে ঘুরে বেড়ায়। গোবর তো গাছের জন্য উৎকৃষ্ট সার।সোহাগ চাকমা: সন্তানকে স্কুলে পাঠানো আর গাছ লাগানো একই কথা।তানজিনা আফরিন: অত্যন্ত সুচিন্তিত বক্তব্য। ট্রাকলিপির লেখক অনুধাবন করেছেন, আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশ বিশ্ব উষ্ণায়নের শিকার হয়ে গলা পানিতে নিমজ্জিত হবে। আর এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে বৃক্ষরোপণ অভিযান। কিন্তু কোথায় পাওয়া যাবে এত গাছ! সমাধান দেশের আন্ডাবাচ্চারা! এই একটা জিনিসের কোনো অভাব নেই এ দেশে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এসব মানবশিশুকে গাছে রূপান্তরিত করে তাদের রোপণ করার পরামর্শ দিয়েছেন লেখক।রায়হানুল ইসলাম: মাইরের ওপর ওষুধ নেই। আজকালের পোলাপাইন যা বেয়াদ্দপ হইছে। পিঠের মধ্যে গাছ লাগানো ছাড়া বিকল্প কিছু দেখতাছি না।শারমিন জাহান: সব জায়গায় দুর্নীতি! দুইটা বাক্য লিখতে বেশি রং খরচ হবে। তাই বাক্য সংক্ষেপ করে বাকি রঙের খরচ পকেটে পুরে নিয়েছে।কুমার স্বস্তিক: এখানে আসলে বুর্জোয়া গোষ্ঠীর পদলেহনকারী তথাকথিত গণতান্ত্রিকদের প্রতি সচেতন সুশীল ট্রাকচালক গোষ্ঠীর সচেতন উত্তরাধুনিক প্রতিবাদ ব্যঙ্গোক্তির রূপকে প্রকাশিত হয়েছে।এন এ শোভন: লেখক সম্ভবত সন্তানকে গাছের মতো এবং গাছকে সন্তানের মতো ভালোবাসে। এত ভালোবাসা একসঙ্গে প্রকাশ করতে গিয়ে উত্তেজনায় দুটাই মিশায়ে ফেলসে।পলাশ মাহমুদ: মানে হলো, আপনার সন্তানকে গাছ লাগায়া দেন, ছোট মানুষ একা পারবে না ।জাহিদ আলম: আজকের চারাগাছ আগামীর বটবৃক্ষ, আজকের শিশু আগামীর দেশের কান্ডারি। চারাগাছের জন্য যেমন পরিচর্যা দরকার, তেমনি শিশুরও দরকার বিদ্যালয়ের শিক্ষা। তাই তাদের বিদ্যালয়ে পাঠাতে মাতাপিতাকে উৎসাহিত করতেই এই মহানুভব ব্যক্তি বলতে চেয়েছেন, আপনারা সন্তানকে গাছের মতো বিদ্যালয়ে লাগান, সংক্ষেপে আপনার সন্তানকে গাছ লাগান।পার্থ প্রতীম: এখানে শুধু দুটি বাক্যের লেজ ছাঁটা হয়েছে। বানর লেজ হারিয়ে উন্নত বানরে পরিণত হতে পারলে লেখক বাক্যের লেজ ছেঁটে দিয়ে উন্নত বাক্যে পরিণত করতে পারবেন না কেন?আমরিনা ফেরদৌস: এখানে লেখক দেশের পরিবহনব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও বন বিভাগের মধ্যে চমৎকার একটি সংমিশ্রণ করেছেন।জাহিদ হাসান: নিশ্চয় কোনো বিশেষ গোষ্ঠীর বোঝার সুবিধার্থে কোড হিসেবে ব্যবহূত হচ্ছে এই বাক্যটি! রহস্যের গন্ধ পাচ্ছি!লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।