ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloহতভাগা অমলযদি মান্না দের কফি হাউসের আমলে ফেসবুক থাকত, তাহলে অমলের নামটা মুছে যেত না। আর কোথাও ছাপা হোক না হোক, অন্তত নোট বা স্ট্যাটাস আকারে হলেও কবিতাগুলো পোস্ট হতো। আর যতই অখাদ্য হোক না কেন একটা না একটা লাইক পড়তই! রবিউল হাসানছোট লেখা: রস+আলোতে সব সময় ছোট লেখা পাঠাতে বলে কেন?: আরে, এখানে তো লেখার ফাঁকে বিজ্ঞাপন ছাপা হয় না, বিজ্ঞাপনের ফাঁকে লেখা ছাপা হয়। তাই ছোট লেখাই ভালো। রকিবুল হাসানমন্ত্রীআফগানিস্তানের এক মন্ত্রী একবার পাকিস্তানে বেড়াতে গেলেন। ইমিগ্রেশনের অফিসার ভদ্রলোক মন্ত্রী মহোদয়ের কাছে তাঁর পরিচয় জানতে চাইলে মন্ত্রী বললেন, তিনি আফগানিস্তানের সমুদ্র ও বন্দরমন্ত্রী। জবাব শুনে পাকিস্তানি অফিসার হতভম্ব হয়ে প্রশ্ন করলেন, ‘আফগানিস্তানে সমুদ্র কোথায়?’জবাবে আফগানিস্তানের মন্ত্রী বললেন, ‘তোমাদের পাকিস্তানে যদি আইন ও বিচারমন্ত্রী থাকতে পারে, তো আফগানিস্তানে সমুদ্র ও বন্দরমন্ত্রী থাকতে সমস্যা কী?’ সাইফুল কাদের চৌধুরীবিজ্ঞাপনে সত্য কথাশ্যাম্পু। আপনার চুলকে এতটাই ‘নরম’ করে যে, তা গোড়া থেকে পড়ে যেতে বাধ্য! আনিকা ইফতিএক টাকাশায়েস্তা খাঁর আমলে এক টাকায় আট মণ চাল পাওয়া যেত। আর এখন এক টাকায় একটা চকলেট পাওয়া যায়!এখন দোকানিরা এক টাকা ভাংতি না থাকলে সেই চকলেট দেয়! শায়েস্তা খাঁর আমলে বোধ হয় আট মণ চালের বস্তাই ধরিয়ে দিত! মো. শাহীন আহমেদহিংস্রকোনো শব্দ না করে এগোচ্ছে মেয়েটা, পাছে ও টের পেয়ে যায়! এক ছাদের নিচে অনেকটা সময় ওরা একসঙ্গে কাটিয়েছে, অথচ সে ওর কাছে মূর্তিমান আতঙ্ক। অনুভূতিটা বরং ঘৃণার হলেই যথার্থ ছিল। ওকে নিয়ে অভিজ্ঞতাগুলো এক জীবনে মনকে ঘৃণায় বিষিয়ে তুলতে যথেষ্ট। তবু মেয়েটা নিশ্চিত, ও তার সংলগ্ন হওয়ার চেষ্টা করলে যে অনুভূতি হয়, সেটা নিখাদ আতঙ্কের।না, এই আতঙ্ক আর বইবে না সে, নিজ হাতে এর প্রতিকার করবে। তার হাতের মুঠোয় অদ্ভুত মারণাস্ত্র, ঠোঁটে হিংস্র হাসি।খুব কাছাকাছি পৌঁছাতেই হাতের ঝাঁটাটা দিয়ে মেয়েটা প্রচণ্ড বাড়ি ঝাড়ল তেলাপোকাটার গায়ে। বাড়ির চোটে তেলাপোকাটার নাড়িভুঁড়ি বেরিয়ে এল। ‘ইয়াক্!’—এই প্রথম মেয়েটা তেলাপোকার প্রতি ঘৃণাও অনুভব করল! তানজিনা আফরিনকঠিন বাস্তবসাবেক প্রেমিকাদের সব হাজব্যান্ডই অসম্ভব বড়লোক হয়। তানভীর মাহমুদুল হাসানলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।