ফেসবুক কর্নার
facebook.com/Rosh.Aloজাতির বিবেকের কাছে প্রশ্নএখনকার দোকানদারেরা এক টাকা ফেরত দেন না। এক টাকার বদলে একটা চকলেট দেন। সমস্যা সেটা নয়, সমস্যা হলো, আমি যদি এক টাকার বদলে ওই চকলেটটা দোকানদারকে দিতে চাই, তাহলে তিনি সেটা নেন না। এত বৈষম্য কেন? তানভির ইকবালনেতা-নেত্রীদের ফেসবুক থাকলে...অবিলম্বে রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীদের ফেসবুক আইডি খুলে দেওয়া হোক...ফেসবুকেই চলুক সংসদ, তাহলে অন্তত ‘স্পিকার আমাদের ফ্লোর দেয় না, তাই আমরা সংসদে যাই না’ টাইপের অভিযোগেরও বিফল পরিসমাপ্তি ঘটবে!এইখানে স্পিকারের ভূমিকা থাকবে ফেসবুক ফ্যান পেজগুলোর অ্যাডমিনের মতো! যেমন শেয়ার মার্কেটে পুঁজি হারিয়ে অনেকেই আত্মহত্যা করছেন, এ জাতীয় ছবিসহ খবর বিরোধীদলীয় কোনো এমপি স্পিকারকে ট্যাগ করবেন, স্পিকার আবার সেটা তারকা চিহ্নিত ট্যাগ হিসেবে অর্থমন্ত্রীকে রিট্যাগ করবেন...কিংবা সরকারদলীয় ছাত্র সংগঠনের অস্ত্র নিয়ে মহড়ার ছবি বা বিশ্বজিৎ হত্যার ভিডিও বিরোধীদলীয় এমপিরা স্পিকার মারফত ট্যাগ মারবেন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে! জুবায়ের তনিমজিজ্ঞাসাআমার একমাত্র ভাতিজা মিরাজ এবার দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ও একদিন ওর মাকে প্রশ্ন করছে—মা, আমার বড় মামাই বড়, নাকি নানাভাই বড়? ওর মায়ের উত্তর—তোমার নানাভাই বড়। কেন বলো তো? মিরাজ—তাহলে নানাভাইকে শুধু নানাভাই আর মামাকে বড় মামা বলি কেন? রোমেলদর্শকস্টুডেন্ট পড়াচ্ছিলাম। স্টুডেন্টের ছোট ভাই পিচ্চিটা এল, হাতে ক্রিকেট ব্যাট। আমি বললাম, ‘বাবু, তুমি বিপিএল দেখো?’‘হ্যাঁ’‘কাদের ভালো লাগে?’‘নাইট রাইটার! (রাইডার্স)’‘ওরা তো বিপিএলে খেলছে না।’সে চেঁচিয়ে বলল, ‘হু টোল ইউ? অয়েল মেশিন! (হু টোল্ড ইউ? অয়েল ইওর ওন মেশিন!)’আমি আবার বলতে যেতেই স্টুডেন্ট বলল, ‘স্যার, আর কিছু বলিয়েন না। রেগে গেলে ব্যাট দিয় বাড়ি দেবে।’আমি চুপ করে গেলাম! শওকতফেসবুক জীবনফেসবুক আস্তে আস্তে একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে, ওপেন মার্কেট যুদ্ধক্ষেত্র...আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত-বামদল চতুর্ভুজ প্রেমের যুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ বনাম যুদ্ধাপরাধীদের আদর্শগত যুদ্ধ, ব্লগারে ব্লগারে যুদ্ধ, কবিতে কবিতে যুদ্ধ, লেখকে লেখকে যুদ্ধ ইত্যাদি নানা রঙের যুদ্ধের সঙ্গমস্থল হচ্ছে ফেসবুক!ব্যাপারটা বেশ ভালোই, রাস্তায় গিয়ে মারামারি বা চায়ের দোকানে হাতাহাতির চেয়ে ফেসবুকে বসে যুদ্ধ করা অনেক বেশি স্বাস্থ্যসম্মত! সাপও মরল, আবার লাঠিও ভাঙল না...!!লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।