ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloহাইওয়ে নম্বর ৩১০হাইওয়েতে একটি গাড়ি খুব ধীরগতিতে চলছে দেখে হাইওয়ে পুলিশ গাড়িটি আটকাল।পুলিশ: আপনি মাত্র ১৫ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছেন, কেন? এভাবে চললে তো পেছনের গাড়ির ধাক্কা খেয়ে বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে!ুচালক: হাইওয়ের শুরুতেই গতিসীমা লেখা ছিল ১৫।পুলিশ: ওটা গতিসীমা নয়, ওটা হাইওয়ের নম্বর! অর্থাৎ, সেটা ছিল ১৫ নম্বর হাইওয়ে।চালক: ওহ! তাহলে তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে আমি স্বাভাবিক গতিতে চালাব।পুলিশ: আপনার গাড়ির পেছনের সিটে দুজনকে দেখতে পাচ্ছি, তারা মনে হচ্ছে খুব শকড। কী ব্যাপার?চালক: না মানে, একটু আগে ৩১০ নম্বর হাইওয়ে পার হয়ে এলাম তো... আফসারা জাহিনমুঠোফোনকয়েক দিন আগে কামাল স্যার অফিসে এলেন হন্তদন্ত হয়ে। ঢুকেই হাঁক ছাড়লেন, ‘দিপু, ম্যানেজারদের লিস্টটা নিয়ে আসেন। জরুরি ফোন করতে হবে।’ আমি স্যারের সামনে ফাইলটা দিয়ে পাশে দাঁড়ালাম। ফাইলে চোখ রেখে পকেট থেকে মুঠোফোন বের করে স্যার নম্বর চাপতে লাগলেন। তারপর কানের কাছে ধরলেন। কিন্তু অনেকক্ষণ হলো, ওপাশ থেকে কেউ ফোন আর ওঠায় না। অবশেষে স্যার মুঠোফোনটা চোখের সামনে আনলেন। আমরা দেখলাম—সেটি মুঠোফোন নয়, টিভির রিমোট কন্ট্রোল! জহির গাজীরান্না রম্যরান্নার অনুষ্ঠানের রান্না এখন কেবল ঘরে নয়, বাইরেও হয়। শুধু দেশে নয়; বিদেশে, বনে-বাদাড়ে, নদী কি সমুদ্রের ধারে, বটতলা কি বেলতলা—সর্বত্র বিস্তৃত। তবে অদূর ভবিষ্যতে আর যা-ই হোক, তা শৌচাগারে বা ভাগাড়ে অনুষ্ঠিত হবে না বলেই আশা করা যায়। কারণ, কিছু কিছু কাজ কিছু কিছু জায়গায় কোনোমতে করা গেলেও কাঁচুমাচু মুখে কপাল ও কপোল কুঞ্চিত করার দুঃখে তাতে ক্ষান্তি দেওয়াই যে শ্রেয়তর। বড়জোর এমন হতে পারে—‘সুধী দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি একটি পরীক্ষা কেন্দ্রে, আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রীকে। তারা গভীর মনোযোগে পরীক্ষা দিচ্ছে বলে মনে হলেও আসলে অনেকেই খাচ্ছে বাঁশ। তাদের আশ মেটাতে, মানে তাদের সুবিধার্থে আজ আমি দেখাব কচি বাঁশ দিয়ে কচি মুরগি রান্না। আর এটি রান্না করতে যা যা উপকরণ লাগবে... রিফাত কবীরলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।