ফেসবুক কর্নার
facebook.com/Rosh.Aloলেখা যদি মিলে যায়যদি কেউ আমার লেখার সঙ্গে নিজের লেখার মিল পান, তবে নিচের অপশনগুলো থেকে নিজেকে আবিষ্কার করুন। যদি আংশিক মিল পান, ভাববেন আপনার মাথার ঘিলু আমারটার কাছাকাছি! যদি পুরো মিল পান, ধরে নেবেন আপনি একটা জিনিয়াস! একদম আমার মতো চিন্তা করেন। যদি কোনো মিল না পান, ধরে নেবেন আপনার মাথায় কিছুই নেই! আব্দুল্লাহেল নূরপ্যারোডিবহু ক্ষণ ধরে, বহু মল ঘুরে,বহু ব্যয় করে, বহু ব্যাগ পুরেকিনেছ কামিজ, সালোয়ার, শাড়ি,দুল, চুড়ি, হাই হিল।কিনো নাই শুধু দুমিনিট খেটে,আমার জন্য দু দোকান ঘেঁটে,একটি টি-শার্ট, জিনস, টুপি আরপাঞ্জাবি—রং নীল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে লিখেছেন তানভীর জুবায়েরহতাশএকজন বলল, জীবনে কখনো হতাশ হবি না। কেউ যদি তোকে গিলেও ফেলে তাহলে বের হওয়ার জন্য দুটি পথ খোলা থাকবে। কথাটিকে মনেপ্রাণে বিশ্বাস করে আমি তাকে নিয়ে ছেড়ে দিয়ে এলাম গর্জন করতে থাকা দুটি বাঘের মাঝখানে। আবু তালিবঘুমমা এবং আমার মধ্যে কথোপকথন—মা: যেদিন যেদিন তোমার সকালে কোচিং থাকবে, সেদিন সেদিন সেহেরি খাওয়ার পর ঘুমাবা না! তাহলে আর কোচিং মিস হবে না। আমি: ঠিক বলছ আম্মু, তাইলে ওই টাইমে আমি ফেসবুকিং করব। ওকে?মা: আমার মনে হয় তোমার ঘুমানোই উচিত। তা না হলে ক্লাসে ঘুম আসবে।আমি: আচ্ছা আম্মু! মোটকথা: আমার ঘুম কেউ ছিনিয়ে নিতে পারবে না! আফসারা জাহিনভবিষ্যদ্বাণী: পৃথিবীর কোন প্রশ্নটি সম্পর্কে কোনোরূপ ভবিষ্যদ্বাণী খাটে না? : একটি হিন্দি মেগাসিরিয়াল কবে শেষ হবে! প্রতীক মুখার্জিলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।