ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থনা: পাভেল মহিতুলআলম

কুমকুম

একটা অফিসের ভেতরে ঢুকেছি নাম এন্ট্রি করে। আমার সামনে একটি ছেলে সাইন করছে। তার হাত থেকে কলম নিয়ে সাইন করতে গিয়ে দেখি, তার নাম লেখা কুমকুম। তার দিকে অবাক হয়ে তাকালাম। পরে ভাবলাম, কুমকুম মিয়া, কুমকুম হোসেনও হতে পারে। নামের যা অবস্থা আজকাল। যা-ই হোক, ভদ্রলোককে একসময় কাছে পেয়ে জিজ্ঞেসই করে ফেললাম—‘আপনি কুমকুম, রাইট?’

—আমার গার্লফ্রেন্ডের নাম আপনি কেমনে জানলেন? হু আর ইউ?

—আজকাল সাইন করতে কি মানুষ গার্লফ্রেন্ডের নাম লেখে?

—ওখানে কি আমি কুমকুম লিখেছি?

—জি, ভাই।

—আর বইলেন না। সারা দিন কুমকুমরে নিয়ে চিন্তা করি তো। হূদয় থেকে হাত, জেগে থাকা থেকে ঘুম—সবখানেই কুমকুম।

 তানভীর মাহমুদুল হাসান

গাড়ি বানানো

একদিন এক ছেলে ও এক মেয়ে ঢাকার ধোলাইখাল দিয়ে রিকশায় যাচ্ছিল। চারদিকে অনেক রকম গাড়ির পার্টস দেখতে পেয়ে মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করল, ‘এগুলো কী এত?’

ছেলে: গাড়ির পার্টস। এখানকার লোকেরা খুব এক্সপার্ট! ইচ্ছা করলে গাড়িও বানাতে পারে!

মেয়ে: তাহলে গাড়ি বানায় না কেন?

ছেলে: দেশে যেই হারে হরতাল-অবরোধ চলছে, রাস্তায় গাড়ি বের হলেই তো ভাঙাভাঙি শুরু হয়, তাই গাড়ি বানিয়ে আর সময় ও শ্রম নষ্ট করে না!

n ফয়সাল সোহান

টাকা

শোনো, তোমার ছেলে এখন অনেক টাকা খরচ করা শিখে গেছে। ওর জ্বালায় কোথাও টাকা লুকিয়ে রাখাও যায় না। যেখানেই রাখি, খুঁজে বের করে আর মোবাইলে সারা দিন ঘুটুরঘুটুর। কী করা যায়, বলো তো?

এক কাজ করো। তুমি টাকাগুলো ওর পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে রাখো। পরীক্ষার আগের দিন পর্যন্ত নিরাপদ থাকবে।

সময়ানুবর্তী

বাংলাদেশে একমাত্র সময়ানুবর্তী কে?

উত্তর: মি. লোডশেডিং!

মাইশা সামিহা

লিখুন ফেসবুকে, ছাপা হবে‘রস+আলো’তে

পাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।