ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloঅপেক্ষাসেই সুদিনের অপেক্ষায় আছি। যেদিন বাবা-মা বলবে, কী রে, এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? উঠ, ব্লগিং কর। তোরা এত ঘুমালে ব্লগিং করবে কে? দেশের এত সব সমস্যা নিয়ে লেখালেখি করবে কারা? ফরহাদ হোসেনক-তে...এসএসসি পরীক্ষা চলছে। জীববিজ্ঞান। পেছনের বেঞ্চ থেকে সহপাঠীর ডাক——ওই, ১-এর গ লিখছিস?—হুঁ, লিখছি।—এটিপি ভাঙার পর কী হয় রে?—প্রথমে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর ৩ কার্বনবিশিষ্ট ২ অণু...—ওয়েট ওয়েট! ফসফোগ্লিসারিন?—না, গ্লিসারিক।—গ্লিসারিল?-না, না, গ্লিসারিক! গ্লিসারিক! ক! ক-তে কাদের মোল্লা! কাদের মোল্লার ক! তানজিম অমিবিজ্ঞাপনএকটি মাল্টিন্যাশনাল কোম্পানি ছেলেদের জন্য নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছাড়বে। কিন্তু তারা বুঝতে পারছিল না তাদের বিলবোর্ড শহরের কোন জায়গায় লাগালে তা রূপ-সচেতন ছেলেদের চোখে পড়বে। অনেক চিন্তা-ভাবনার পর তারা শহরের গার্লস স্কুলগুলোর সামনে সেগুলো লাগিয়ে দিল। আহমাদ জাদীদপ্রতিক্রিয়াহরতাল পালনের পর এক জামায়াত নেতার বক্তব্য, ‘আমরা যখন শান্তিপূর্ণভাবে গাড়ি ভাঙচুর করছিলাম, তখন পুলিশ আমাদের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে!’ সংগ্রহে: সাদমান সাকিবনামকরণবিজ্ঞান শাখায় পড়াশোনা করায় বিভিন্ন বিজ্ঞানীদের নাম মনে রাখতে আমাদের প্রায়ই হিমশিম খেতে হয়। সম্প্রতি আমার এক সহপাঠী বিজ্ঞানীদের নাম মনে রাখার পদ্ধতি বের করেছে। তারই একটা নমুনা:বিজ্ঞানীর নাম: মার্সেলো মালপিজিনাম মনে রাখার উপায়: এক লোক চুরি করে ধরা পড়লে লোকজন তাকে এমন মার দিল (মার্সেলো) যে তাকে চুরির মাল ফেরত দিয়ে পিজি হাসপাতালে ভর্তি হতে হয় (মাল+পিজি= মালপিজি)। সেই থেকে তার নাম মার্সেলো মালপিজি। আফিয়া আনজুমপ্যারোডিপ্রমথ চৌধুরী যদি আজ বেঁচে থাকতেন, আর যদি ফেসবুকে স্ট্যাটাস প্রবন্ধ লিখতেন, তাহলে সেটা কেমন হতো—ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার ছোট-বড় সবারই আছে। এমনকি এই কথা বললেও অত্যুক্তি হবে না যে এ পৃথিবীতে একমাত্র ফেসবুকেই স্ট্যাটাসের কোনো প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও ফেসবুকে যোগ দেওয়ার অধিকার আছে; যদি একবার সাহস করে কেউ স্ট্যাটাস দিয়ে দেয়, তবে সে নির্বিবাদে এই জগতের মহারথীদের সঙ্গে মিশে যাওয়ার পথে এগিয়ে যাবে!!স্ট্যাটাসদাতারা অবশ্য দশের কাছে কমেন্ট প্রত্যাশা করেন, লাইক না পেলে মনঃক্ষুণ্ন হন। কেননা তাঁরাই কেবল সামাজিক যোগাযোগকারী, বাকিরা যেন নিতান্তই অবুঝ!! যে স্ট্যাটাসের ভেতরে আনন্দ নেই, বরং লাইক পাওয়ার আশা আছে, তা স্ট্যাটাস নয়, বরং স্ট্যাটাসদাতার স্ট্যাটাসহীনতারই পরিচায়ক!!স্ট্যাটাসের উদ্দেশ্য মানুষকে আনন্দদান, বিশেষ কোনো শ্রেণীর মনোরঞ্জন নয়!! এখানে কোনো উপরি পাওনার আশা করা হয় না! মানুষকে নির্মল আনন্দ দেওয়াই স্ট্যাটাস প্রদানকারীর একমাত্র লক্ষ্য হওয়া উচিত!! যিনি স্ট্যাটাস দিতে জানেন, তিনি মজার স্ট্যাটাসও যেমন দিতে জানেন তেমনি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক স্ট্যাটাসও দিতে পারেন!! যোগ্য স্ট্যাটাসদাতার সব কার্যক্রমই তার ফলোয়ার এবং ফ্রেন্ড সার্কেল পছন্দ করে!! এসব কথা শুনে আমার জনৈক স্ট্যাটাসদাতা বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ফেসবুক আমাদের স্ট্যাটাসচ্ছলে হাস্যরসের শিক্ষা দেয়!! খন্দকার হাসিফ আহমেদলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডিগল্প ইত্যাদি পাঠাতে পারেন।