ফেসবুক কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদৃশ্য
আমার এক বন্ধু একবার আমাকে বলল, ‘কী খবর দোস্ত? তোকে তো ইদানীং দেখাই যায় না।’
আমি বললাম, ‘তাই নাকি, আমিই বোধ হয় বিশ্বের প্রথম ব্যক্তি যে অদৃশ্য।’
মাহমুদ পারভেজ

রেজাল্ট
এসএসসির রেজাল্ট প্রকাশের পরে—
: বাবা বাবা, আমি এ প্লাস পাইসি।
: এ পিলাস কী? পাস করিছিস?
এইচএসসির রেজাল্ট প্রকাশের পরে—
: বাবা বাবা, আমি এ...
: গোল্ডেন হইসে?
অনার্সের রেজাল্ট প্রকাশের পরে—
: বাবা বাবা, আমি অনার্স পাস করসি।
: এ পিলাস পাইছিস?
মূলকথা: দ্রব্যমূল্যের সূচক ঊর্ধ্বমুখী।
কিন্তু পরীক্ষার রেজাল্ট সব সময়ই নিম্নমুখী।
বিকাশ কুমার কর্মকার
শিট!
শীতকালে মানুষ কীভাবে যে এক মাস গোসল না করে থাকে! আমার তো ২৯ দিনের মাথায় গা চুলকাতে শুরু করে!
কাজী রায়হান