ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloব্লগছেলে: বাবা বাবা, আমি বড় হয়ে ব্লগ লিখব।বাবা: কী? তোর জন্য আমার হার্টে ব্লক, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্লক, অন্য দিকে পাশের বাড়ির লোক তার মেয়ের দিকে তোর কুদৃষ্টির জন্য দেয়াল তুলে আমাদের সীমানা ব্লক করছে। চারদিকে ব্লক আর ব্লক। আর তুই কী হবি?ছেলে: বাবা, আমি ইন্টারনেটে লেখালেখি করব।বাবা: তুই ইন্টারনেটও ব্লক কইরা দিবি? ছেলে: বাবা এটা ব্লগ। ‘ক’ না, এটা ‘গ’।বাবা: তুই আমাকে এখন ‘ক’ ‘গ’ শেখাতে আসছিস? এই ছিল কপালে? কী আর করা, জন্ম দিছি এক পাগল।আমি যাই হূদরোগ ইনস্টিটিউটে, আর তুই মানসিক হাসপাতালে যা। ছেলে: ব্লগের শিরোনামটা পেয়ে গেছি বাবা। বাপ-ছেলে জাঁতাকলে, তারা এখন হাসপাতালে।বাবা: বুকে ব্যথা... তানভীর মাহমুদুল হাসানবিজয়ী বটে!ছবিতে যাঁকে দেখতে পাচ্ছেন, তাঁর নাম সাই লি। তিনি আমাদের শিক্ষক। বহুদিন ধরে এই জাপানি মানুষটি বাংলাদেশে বাস করার ফলে বাংলাদেশের অনেক কিছুর সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছেন। তবে তিনি কখনো লুঙ্গি পরেননি। আমাদের এক সহপাঠী তাঁকে লুঙ্গি পরার ‘চ্যালেঞ্জ’ জানালে তিনি সানন্দে তাতে রাজি হন এবং বহুবারের চেষ্টায় সফলভাবে লুঙ্গি পরতে সক্ষম হন। চ্যালেঞ্জে জয়লাভ করার পর তাঁর বিজয়োল্লাস ক্যামেরাবন্দী করতে ভুল করিনি আমি। আনিকা মাহমুদবসবউকে খুশি করার জন্য লিখেছিলাম, বৌ দি বস। মাঝের স্পেসটা দেখতে না পেয়ে আমাকে তো একহাত দেখে নিলই, সেই সঙ্গে বৌদিকেও। ইসমাইলফেবু মত৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘নারী দিবস’ কথাটার মাঝেই লুকিয়ে আছে ‘নারী দি বস’ কথাটি। অর্থাৎ নারীই হচ্ছে বস (Boss)। কিন্তু নারীই কেন বস? ঘরে বা বাইরে একজন নারীই কেন বস, রস+আলোর ফেসবুক পেজে সে কথাটিই জানিয়েছেন পাঠকেরা।নওরোজ জাহান: কখনো আগুনের চেয়েও ভয়ানক, কখনো ফুলের পাপড়ির চেয়েও কোমল কি নারী ছাড়া অন্য কারও পক্ষে হওয়া সম্ভব? এ জন্যই নারী দ্য বস!মুন্নাফ মুনশি: একদিন চুলায় হাঁড়ি না চড়লেই নারী কেন বস তা হাড়ে হাড়ে টের পাবেন।জোবায়েদ আহমেদ: দুই নেত্রীকে দেখেও বোঝেন না নারী কেন বস?অর্পা ইরফাত জেবীন: গবেষণায় দেখা গেছে, একজন নারী প্রতিদিন গড়ে ২০ হাজার শব্দ উচ্চারণ করে, যেখানে পুরুষের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র সাত হাজার!! তাইলে বস কে হইল?মেহেদী হাসান: নারী হলো পুরুষের নাড়ি। সুতরাং বুঝতেই পারছেন...এস এম কাওসার: বসের গুণে প্রতিষ্ঠানের উন্নতি হয়। আর নারীর গুণেজগৎ-সংসারের উন্নতি হয়। তাই নারীই বস।মুইজ আসিফ: নারীরা সারা জীবন বস। কারণ, ছেলের বিয়ের আগে তারা মা হিসেবে শাসন করে এবং বিয়ের পরে তারা বউ হিসেবে শাসন করে।যায়িদ খান: আমি শাহবাগে লাকি আক্তারের স্লোগান শুনেছি। এরপর আমি বুঝতে পেরেছি নারী কেন বস!ফারহান রিজভী: যে কঠিন কাজ সম্পাদনে আমাদের ঘাম ছুটে যায়, সেই কাজটাই নারীর সামান্য হাসিতেই শেষ! নারী বস হবে না তো কে হবে?ফারজানা জান্নাত: মুখের ভাষাকে বলে মাতৃভাষা, দেশ হলো মাতৃভূমি। ভাষা আর ভূমি দুটোই যখন হাতে, তখন অবশ্যই নারীই বস।সোহেল নওরোজ: নারীর জন্য আলাদা দিবস আছে, যেখানে নারীর পেছনে পুরুষও থাকে। কিন্তু পুরুষদের জন্য তেমন কোনো দিবস নেই, যেখানে নারীরা তাদের পেছনে থাকে!!ফারাহ পিয়ানি: বিয়ের আগে ছেলেদের মানতে হয় মা, বোন আর গার্লফ্রেন্ডেরকথা। আর বিয়ের পর বউয়ের কথা! তাই নারীরাই বস!নূর হোসেন: নারীরা বস হইতে পারছে একমাত্র বাংলা একাডেমীর চক্রান্তে! ‘স’ না দিয়ে ‘শ’ দিলেই তো বস হইত না, হইত নারী দ্য ‘বশ’।বিষ!আমি বসে টিভি দেখছিলাম। হঠাৎ আমার মা এসে বলল, বিষ দে! বিষ দে!আমি (ভয় পেয়ে): বিষ কেন?মা: আরে বিষ না, বিশ নম্বর চ্যানেল জি বাংলা দে।আমি তখন আমাদের টিভির ২০ নম্বর চ্যানেলটা দিয়ে বাংলার কালচারে বিষ ঢেলে উঠে গেলাম! আবীরলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।