ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

ত্রিভুজের বিবাহ 
আমাদের এক বান্ধবী প্রায়ই ক্লাসে অন্যমনস্ক থাকত। ভুলভাল শুনে ভুলভাল নোট টুকে নিত। একবার গণিত ক্লাসে স্যার বলছেন, ‘ত্রিভুজের “ই” বাহু এবং ...’ আর আমার বান্ধবী মনের মতো লিখে চলেছে, ‘ত্রিভুজের বিবাহ এবং...!’

মাইশা সামিহা
প্রশ্ন
: বলুন দেখি লুইস সুয়ারেজ যদি কোনো বাংলাদেশি খেলোয়াড়কে কামড় দেন, তবে কী হতে পারে?
: মাত্রাতিরিক্ত ফরমালিনের প্রভাবে সুয়ারেজ অজ্ঞান হয়ে যেতে পারেন।
রাজীব দত্ত

.
.

বিষধর সাপ
দুনিয়ায় এমন এক প্রজাতির সাপ আছে, যারা প্রতি শূন্য দশমিক ৫ সেকেন্ডে বড় হয়। এসব সাপের বিষ ভীষণ মারাত্মক। দৈর্ঘ্য বড় হলেও এ রকম সাপ প্রস্থে বেশি বড় হয় না। এরাই একমাত্র সাপ, যারা নিজের বিষেই নিজে মারা পড়ে। আগে প্রচুর পরিমাণে নকিয়া ১১০০ মডেলের মুঠোফোনে পাওয়া যেত এদের। ফলে যত্রতত্র দেখা মিলত। কিন্তু এই প্রজাতির সাপ আজকাল প্রায় বিলুপ্তির পথে। 

অহর্নিশ অহনা