ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloহরতালে একদিনময়মনসিংহ থেকে ঢাকায় এসে এক লোক হরতালের সমর্থকদের হামলার শিকার হন।—ভাই মারুইন কে রে, ভাই মারুইন কে রে? কইবান তো আমার দুষ কী?—হরতালে বের হইছস কেন? তুই হরতাল অবমাননাকারী।—আমারে আগে কইছুইন না কেরে আজগা হরতাল? আমি কি হুনছি নাকি? হুনলে কি ১০ সের বাইগুন লইয়া ঢাহা আই? আমার দুষ নাই। আমারে ছাইড়া দেইন।—ওই আমরা কি ঘরে ঘরে গিয়া কমু যে হরতাল। তোর ঘরে টিভি নাই?—আকিজ বিড়ি কিনবাম হেই জোর নাই গতরে, আর আফনে কইন টিভির কথা। টিভি কতদুরা দেখছিলাম শুক্রবারে। বাংলা সিনামা। কিন্তু সিনামার মাঝেও তো কইতান পারতেন যে অমুক দিন হরতাল, আফনারা ঘরও বইয়া থাহুইনজে।—যা, এখান থেকে যা ভাগ। বেয়াদপ।—হরতাল দিছুইন আফনেরা আর আমারে কইন বেয়াদপ। আমরার বাইত যাইনজে; হরতাল ছাড়াই হুতাইলাবাম। ইতা বাহাদুর দেহা আছে। তানভীর মাহমুদুল হাসানপরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস সমগ্রডাক্তারের ছেলে: পরীক্ষার কথা শুনলেই কেমন জানি জ্বর জ্বর লাগে, মাথাব্যথা করে, গা ঝিমঝিম করে। কী যে করি!মধ্যবিত্ত পরিবারের ছেলে: আমি যে প্রশ্নগুলা পারি না, সেগুলা পরীক্ষাতেআইব না, এই কথা কইয়া মনরে সান্ত্বনা দেই!মাস্তান: যে হারামজাদা পরীক্ষা আবিষ্কার করছে সে মইরা গিয়া বাইচ্চা গেছে। কারণ, ও বাইচ্চা থাকলে আমি ওরে মাইরা ফালাইতাম।বিশ্বপ্রেমিক: একটা পরীক্ষা দেওয়ার কষ্ট, ১০০ ছ্যাঁকা খাওয়ার কষ্টের চেয়ে বেশি।কবি: রবীন্দ্র, নজরুল ইন্টার পরীক্ষা দিয়েছিল কি কোনো কালে? ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল মোর ভালে।নৈরাশ্যবাদী: ২০১২ সালে পৃথিবীটা ধ্বংস হয়ে গেলেই ভালো হতো। তাও তো এই কষ্ট থেকে মুক্তি পেতাম।আশাবাদী: এবারের পরীক্ষার প্রশ্ন আশা করি সহজ হবে, আর পাস করতে না পারলেও কোনো সমস্যা নেই, কারণ, একবার না পারিলে দেখো শতবার।  পরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাসগুলো সংগ্রহ করেছেন বিশিষ্ট পরীক্ষার্থী আজিজুল গাফফার জিজ্ঞাসাজানতে চাইছি, কেন উচ্চতা মাপার আগে ছেলেদের চুলের স্পাইক নামিয়ে নিতে বলা হয় না? মাইশা সামিহাসর্বনাশবাসায় ঢুকেই মৌমিতা হঠাৎ ছুট দিল। বেসিনের সামনে গিয়েই হড়হড় করে বমি করা শুরু করল। আমি তো বুঝতে পারছিলাম না কী ঘটছে! বমি তো বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই।আন্টি ছুটে এলেন, ‘কিরে, তোর কী হয়েছে?’ মৌমিতা জবাব দেয় না, মাথা নিচু করে বেসিনের দিকে তাকিয়ে মাথায় পানি ঢালছে। আন্টি এবার জিগ্যেস করলেন, ‘সত্যি করে বল, তোর এই সর্বনাশ কে করেছে?’ও কিছু না বলে আমার দিকে আঙুল দেখাল। আন্টি এসে আমার গালে কষে একটা চড় দিলেন, আমি তো হতভম্ব! এগুলো কী ঘটে চলছে আমার সঙ্গে?—হারামজাদা! অসভ্য! তুই মৌমিতার ফ্রেন্ড হয়ে ওর এত বড় ক্ষতি করলি? আমি তোকে বিশ্বাস করতাম।—আন্টি আপনি এসব কী বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না...!—বেয়াদব! আমার মেয়ের এত বড় সর্বনাশ করে আবার ন্যাকামো করছিস!এবার মৌমিতা বলে উঠল, ‘মা, তুমি ওকে কী বলছ? আমিই তো ওকে বলেছিলাম!’ —কী বলেছিলি?—ও তো না করেছিল, আমি জেদ করেছিলাম রাস্তার পাশের মামা হালিম খাব। সেইটা খেয়েই তো আমার এই অবস্থা! সংগৃহীতসিজারের বাচ্চাআমার মামির বিয়ের অনেক দিন পর মেয়ে হলো, সিজারে হয়েছে। একে তো অনেক দিন পর বাচ্চা, আবার সিজার। তাই মামি খুব সাবধানে থাকত। কাউকে ধরতে দিত না। আমরা এতে খুবই বিরক্ত হতাম। তো একদিন, আমরা সব ভাইবোন গেলাম মামির রুমে। মামি যথারীতি বলছে, সিজারের বাচ্চা ধোরো না। আমার খালাতো বোন তানি বলছে, এটা তো তাহলে আমার মামার মেয়ে না, এটা তো সিজারের মেয়ে। মামি, কে এই সিজার??? আমরা সবাই হেসে দিলাম, আর মামিও লজ্জা পেয়ে গেল... তাছলিমা নাছরিনলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি, গল্প ইত্যাদি পাঠাতে পারেন।